বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

বিয়ে করলেন ‘হাবু ভাই’

বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের ‘হাবু ভাই’ চরিত্রে পরিচিত জনপ্রিয় অভিনেতা চাষী আলম। শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিকভাবে বিয়ে করেছেন এই অভিনেতা।

জানা গেছে, চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। বর্তমানে তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন।

এর আগে ২৪ আগস্ট চাষী আলমের গ্রামের বাড়িতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় অভিনেতার গায়ে হলুদ।

বিয়ে প্রসঙ্গে চাষী আলম জানান, পারিবারিক পছন্দেই বিয়ে করছেন তিনি। বিয়ের পর হানিমুনে ইউরোপে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। তার আগে আমার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো সম্পন্ন করেই হানিমুনে যাব।

গায়ে হলুদ অনুষ্ঠানের এক ফাঁকে এই অভিনেতা বলেন, কিছুদিন আগে পরিবার থেকে মেয়ে দেখা হয়েছিল। আমাদের সবারই মেয়ে পছন্দ হয়েছে। এখন আমাদের বাড়িতেই গায়ে হলুদের আয়োজন চলছে। শুক্রবার গুলশানে একটি রেস্তোরাঁয় বিয়ের অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে বেশ জনপ্রিয়তা পান চাষী আলম। এরপর নিয়মিত বিভিন্ন নাটকে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবশেষ গত ঈদে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’ বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে।

আরও পড়ুন:

ওমরাহ করতে সৌদি আরবে রাখি সাওয়ান্ত

বাংলাদেশি ভক্তদের সিনেমা দেখার আহ্বান সালমান খানের

সর্বশেষ পাওয়া সংবাদ