বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

বাংলাদেশি ভক্তদের সিনেমা দেখার আহ্বান সালমান খানের

বিনোদন ডেস্ক : গত এপ্রিলে ভারতে মুক্তির পর শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’।

শুক্রবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশি দর্শকদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে সামাজিক মাধ্যমে সিনেমার একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে সালমান খান লিখেছেন, ‘আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, কৌতুক, বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে তৈরি হয়ে যান!’ সালমানের এই পোস্টে তাঁর বাংলাদেশি ভক্তরা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া গণমাধ্যমকে বলেন, ‘মাল্টিপ্লেক্স, সিঙ্গেল মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত হয়েছে। মনে হচ্ছে আরও হল বাড়বে। কারণ শেষ পর্যন্ত ‘এমআর-৯’ সিনেমাটি ইংরেজিতে মুক্তির কারণে অনেক একক হল আমাদের সিনেমাটি নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। এ কারণে একক হল বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘আমাদের মূল টার্গেট মাল্টিপ্লেক্সের দর্শক। এখানে প্রচুর সালমান খানের ভক্ত আছে। দেশের মাটিতে বসে বড় পর্দায় সালমান খানকে দেখতে চান ভক্তরা। আর না দেখলে কীসের ভক্ত তারা? আশা করছি সালমানের সিনেমা দেখতে মাল্টিপ্লেক্সে দর্শকের চাপ থাকবে। এরই মধ্যে মাল্টিপ্লেক্সে শুক্রবারের বিভিন্ন শোর আগাম অনেক টিকিট বিক্রি হয়ে গেছে।’

জানা গেছে, শুক্রবার (২৫ আগস্ট) স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এই সিনেমা বাংলাদেশে আনতে খরচ পড়েছে ৫০ লাখ টাকা। এর আগে একই নীতিমালায় দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা। শাহরুখের ‘পাঠান’ আনতে খরচ হয়েছিল মাত্র ১১ লাখ টাকা।

‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটির আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ সিনেমাটি। ফরহাদ সামজী পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার প্রযোজক সালমান খান নিজেই।

সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে। এতে অন্যান্য চরিত্রে আরও আছেন ভেঙ্কটেশ, জগপতি বাবু, শেহনাজ গিল, সিদ্ধার্থ নিগম, জেসি গিল, পলক তিওয়ারি, রাঘব জুয়ালসহ প্রমুখ।

আরও পড়ুন:

সেরা অভিনেতার পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন

মায়ের বিয়ে দিলেন মারাঠি অভিনেতা

শাহরুখ খানের জাওয়ানে অভিনয় করছেন ময়মনসিংহের সঞ্জীতা

সর্বশেষ পাওয়া সংবাদ