বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

সেরা অভিনেতার পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক : ২৪ আগস্ট ভারতীয় চলচ্চিত্রের সেরা সম্মান জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের নাম ঘোষণা হয়েছে। এতে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আল্লু অর্জুন। ‘পুষ্পা দ্য রাইজ’ সিনেমার জন্য এ পুরস্কার জিতেছেন তিনি।

‘পুষ্পা দ্য রাইজ’ সিনেমাটি মুক্তির পর থেকেই হইচই ফেলে দিয়েছিল। এতে আল্লু অর্জুনের লুক থেকে অভিনয়- সব কিছুই দর্শকদের মন জয় করেছিল। সেই সঙ্গে সাড়া জাগিয়েছিল সিনেমার গান। বিশেষ করে ‘শ্রীবল্লি’ গানে আল্লু অর্জুন অর্থাৎ ‘পুষ্পা’র ওই কাঁধ ঝুঁকিয়ে পা টেনে হাঁটার স্টাইলের সঙ্গে এখন সব সিনেমাপ্রেমী পরিচিত।

বলিউডে নাচের ‘হুক স্টেপ’ বরাবরই জনপ্রিয় হয়। তবে ‘শ্রীবল্লি’ গানে আল্লু অর্জুনের ওই হুক স্টেপ যেন সাম্প্রতিককালের সব রেকর্ড ছাপিয়ে গেছে। সিনেমা মুক্তির পর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে এই গানের সঙ্গে রিল তৈরি করার ট্রেন্ড দেখা গিয়েছিল। সেখানে তারকা থেকে সাধারণ মানুষ- নাচের ছন্দে তাল মেলাতে দেখা গিয়েছিল অনেককেই।

এমনকি ভারতের বাইরেও বেশ জনিপ্রয় হয়েছিল ‘পুষ্পা’র স্টাইল। আল্লু অর্জুন ছাড়াও এ সিনেমায় নজর কেড়েছেন মালয়ালি অভিনেতা ফাহাদ ফসিল এবং দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। সব শেষে এ সিনেমার জনপ্রিয় আইটেম সং ‘উ আন্টাভা’ এবং সেখানে সামান্থার নাচের কথা না বললেই নয়।

চলতি মাসের শুরুতেই ‘পুষ্পা দ্য রাইজ’ সিনেমার আরেক অভিনেতা ফাহাদ ফসিলের জন্মদিনে প্রকাশ্যে এসেছিল ‘পুষ্পা-২’- এ তার লুক। তার আগেই প্রকাশ্যে এসেছিল সিক্যুয়েলে আল্লু অর্জুনের লুক।

আল্লু অর্জুন তো বটেই, ফাহাদ ফাসিলও অপর একটি কারণ যার জন্য ‘পুষ্পা-২’-এর অপেক্ষায় দর্শক। ‘পুষ্পা-২ দ্য রুল’ সিনেমার পরিচালক সুকুমার, অভিনয়ে আল্লু অর্জুন, রাশমিকা মান্দান্না ও ফাহাদ ফাসিল।

‘মৈত্রেয়ী মুভি মেকার্স’ ও ‘মুত্তমসেট্টি মিডিয়া’র প্রযোজনায় আসছে এই সিনেমা। শিগগির মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমা। তবে এখনো নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এ সিনেমার টিজার, যা দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা। ‘পুষ্পা দ্য রুল’- এ যে ভরপুর বিনোদন পেতে চলছেন দর্শকরা তার আভাস পাওয়াই গেছে ওই টিজারে। আশা করা হচ্ছে ভালো কিছু পেতে যাচ্ছেন দর্শকরা।

সর্বশেষ পাওয়া সংবাদ