বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

মায়ের বিয়ে দিলেন মারাঠি অভিনেতা

বিনোদন ডেস্ক : সন্তানের সুখের কথা চিন্তা করে নিজেদের সব ভালোলাগা বিসর্জন দেন বাবা-মা। সন্তানকে একটু ভালো রাখার জন্য কতো ত্যাগই না করেন তারা। তাই সন্তানদেরও উচিত বাবা-মায়ের খেয়াল রাখা। এবার মায়ের সুখের কথা ভেবে তাকে দ্বিতীয় বিয়ে দিয়ে নজির গড়লেন মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চান্দেকর।

বুধবার (২৩ আগস্ট) ইনস্টাগ্রামে মা সীমা চান্দেকর দ্বিতীয় বিয়ের ছবি দিয়ে খবরটি নিজেই জানালেন এই অভিনেতা। তার এই ঘটনায় নেটমাধ্যমে রীতিমতো প্রশংসার জোয়ারে ভাসছেন সিদ্ধার্থ।

image-120

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, হ্যাপি সেকেন্ড ইনিংস আই (মা)। আমার কখনও মনে হয়নি, তোমারও কাউকে দরকার। সন্তানদের বাদ দিয়ে তোমারও যে জীবন আছে, সে কথা টেরই পাইনি। তোমারও তো শুধুমাত্র নিজের জন্য একটা জগত থাকা উচিত। আর কতো দিন তুমি একা থাকবে?

অভিনেতা আর লেখেন, এতোদিন পর্যন্ত সকলের জন্য ভেবে গেছ তুমি। এবার সময় এসেছে, যখন তুমি নিজের কথাও ভাববে এবং তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানরা সব সময়ে তোমার পাশে থাকবে।

সিদ্ধার্থের মতে, বিশাল আয়োজন করে আমার বিয়ে দিয়েছিলে তুমি। এবার আমার পালা তোমার জন্য কিছু করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হলো, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ আই (মা)। হ্যাপি ম্যারেড লাইফ। সূত্র : হিন্দুস্তান টাইমস।

আরও পড়ুন:

শাহরুখ খানের জাওয়ানে অভিনয় করছেন ময়মনসিংহের সঞ্জীতা

‘এমআর-৯: ডু অর ডাই’ মুক্তি পাচ্ছে শুক্রবার

‘মুজিব : একটি জাতির রূপকার’ নিয়ে টরন্টো যাচ্ছেন শুভ-তিশা

সর্বশেষ পাওয়া সংবাদ