বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

বাংলাদেশে মুক্তি পাচ্ছে সালমানের ‘কিসি কা ভাই’

বিনোদন ডেস্ক : ‘পাঠান’ এর পর এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’। সাফটা চুক্তিতে আমদানি প্রক্রিয়ায় ছবিটিকে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড।

শুক্রবার (১৮ আগস্ট) চলচ্চিত্র সেন্সর বোর্ডের একাধিক সদস্য জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির অনুমতি দেয়া হয়েছে।

গত মে মাসে তথ্য মন্ত্রণালয়ে অনুমতি চেয়ে আবেদনের পর শুক্রবার সেন্সর চৌকাঠ মাড়িয়ে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির গ্রিন সিগন্যাল পেল। বাংলাদেশে আমদানি ছবি করছে এনইউ আহমেদ ট্রেডার্স।

বিনিময় রীতি অনুযায়ী বাংলাদেশের ‘কসাই’ ছবিটি ভারতে দুমাস আগেই গেছে। এন ইউ ট্রেডার্স-এর কর্ণধার ও প্রযোজক কামাল কিবরিয়া লিপু বলেন, আগামী শুক্রবার ঢাকা ও দেশের বিভিন্ন সিনেমা হলে (২৫ আগস্ট) ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি পাবে।

ফরহাদ সামজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সুপারস্টার সালমান খানের অ্যাকশন কমেডি ধাঁচের ছবি। গত ২৩ এপ্রিল ভারত ও বিশ্বব্যাপী মুক্তি পেয়েছিল। ২২৫ কোটি বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী ১৮২ কোটি আয় করতে পেরেছে। বক্স অফিসে ফ্লপ তকমা পায় এটি। বর্তমানে ওটিটি প্লাটফর্ম জি ফাইভেও দেখা যাচ্ছে সিনেমাটি।

এতে আরও অভিনয় করেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ ডাগ্গুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং।

সিনেমা হল মালিক এবং চলচ্চিত্রের সব সংগঠনের দাবির প্রেক্ষিতে গেল এপ্রিলে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সেই ধারাবাহিকতায় বলিউড সুপারস্টার শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে।

আরও পড়ুন:

আবারো মিলে গেলো রাজ-পরিমনি

বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে নির্মিত ‘বিলিয়ন ডলার হাইস্ট’ মুক্তি পেল

সর্বশেষ পাওয়া সংবাদ