বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

আবারো মিলে গেলো রাজ-পরিমনি

বিনোদন ডেস্ক: অবশেষে মান-অভিমান ভুলে আবারো মিলে গেলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ দম্পতি। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর জন্মদিন পালনে একসঙ্গে দেখা মিললো এই জুটির। 

পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছে টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা বেশ উপভোগ করেই কাটিয়েছেন এই দম্পতি। নিজের ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন তাপস। 

যেখানে একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।

raz porimoni 1 20230817100355 jpg

তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সকলেই ধরে নিচ্ছেন, সকল বিতর্ককে পাশ কাটিয়ে ছেলের টানে আবারও মিলে গেলেন রাজ-পরীমণি।

প্রসঙ্গত, গত ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।

raz porimoni 2 20230817100632 jpg

এরই মাঝে ছেলে রাজ্যর প্রথম জন্মদিন উদযাপন করেন পরী। সেখানেও দেখা মেলেনি রাজের। এরপর ভক্তরাও ধরে নেন, তাহলে বোধ হয় আর একসঙ্গে দেখা মিলছে না এই দম্পতির। সেই গুঞ্জনে পানি ঢেলে ফের একত্রিত হলেন শরিফুল রাজ-পরীমণি। 

কর্পোরেট সংবাদ/ এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ