বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

বাংলাদেশের রিজার্ভ চুরি নিয়ে নির্মিত ‘বিলিয়ন ডলার হাইস্ট’ মুক্তি পেল

বিনোদন ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হলিউড তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’ ওটিটিতে মুক্তি পেয়েছে।

ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ওয়েবসাইটে তথ্যচিত্রটির মুক্তির বিষয় জানানো হয়েছে।

তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৫ আগস্ট) ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিও, অ্যাপল টিভি অন্যান্য প্ল্যাটফর্মে তথ্যচিত্রটি মুক্তি পেয়েছে।

এতে অভিনয় করেছেন- মিশা গ্লেনি, মিক্কো হিপ্পোনেন, কৃষ্ণা দাস, রাকেশ আস্তানা এবং রাফাল রহোজিনস্কিসহ আরও অনেকে।

বিলিয়ন ডলার হেইস্টে ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। যে ঘটনা বাংলাদেশ ব্যাংক তো বটেই, পুরো বিশ্বের ব্যাংকিং ব্যবস্থাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল।

তথ্যচিত্রের পরিচালক গর্ডন দেখিয়েছেন কীভাবে একদল হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। পাশাপাশি কিবোর্ডে সামান্য লেখার ত্রুটিতে (টাইপো) কীভাবে আরও বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়ে যায় তাদের। এ ছাড়া কীভাবে হ্যাকাররা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন (সুইফট) ব্যবস্থা ব্যবহার করতে সক্ষম হয়েছিল।

প্রামাণ্যচিত্রে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও লেখক মিশা গ্লেনির সাক্ষাৎকার রয়েছে। সেখানে তিনি যুক্তি দিয়েছেন, গণবিধ্বংসী অস্ত্র এবং জলবায়ু পরিবর্তনের মতো মানবতার জন্য একই ধরণের হুমকি সৃষ্টি করে সমন্বিত সাইবার আক্রমণ। বিষয়টি এখন বিশ্বব্যাপী কতটা প্রচলিত হয়ে উঠেছে, তা তুলে ধরেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়। সেখান থেকে টাকা চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ