বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পারিবারিক আয়োজনে গেল শুক্রবার (১১ আগস্ট) বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এই অভিনেত্রী। ফারিণের স্বামী নাম শেখ রেজওয়ান। তিনি ভিনদেশে কর্মরত রয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে দীর্ঘ এক বিবৃতিতে নিজেই বিয়ের খবর জানিয়ে ফারিণ লিখেছেন, ক্যামেরার সামনে আসার আগে কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলেন ফারিণ। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।

সবকিছু খুব দ্রুত হয়েছে জানিয়ে ফারিণ জানান, বর দেশের বাইরে কর্মরত, দেশে ফিরলে ধুমধাম আয়োজনে বন্ধু বান্ধব ও ইন্ডাস্ট্রির কলিগদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করবেন।

অভিনেত্রী নিজের স্বামীর উদ্দেশ্যে লিখেছেন, “আমরা কলেজে পড়ার সময় প্রেমে পড়েছিলাম। প্রথম ক্যামেরার সামনে আসার আগে তুমি ছিলে আমার জন্য ছায়ার মতো’।

আমার কাজের সাথে সম্পৃক্ত না হওয়া সত্ত্বেও সর্বদা আমাকে অনুপ্রাণিত করে এবং আমাকে সমর্থন জুগিয়েছো। আমাদের কিশোর প্রেম অবশেষে প্রাপ্য সমাপ্তি পেয়েছে। এটা এখনও অবাস্তব মনে হয় যে আমি এমন স্বামী পেয়েছি। আমার মনে হয় আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।

আমাকে বিয়ে করার জন্য ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি এবং আমি তোমাকে আমার বাকি জীবন লালন করব।”

অভিনেত্রী আরো জানিয়েছেন, ঘনিষ্ঠ পরিবার পরিবেষ্টিত একটি অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের আকদ হয়েছে।তার স্বামী বর্তমানে বিদেশে কর্মরত রয়েছেন। তিনি আবার দেশে ফিরে এলে ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মীদের সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে উদযাপন করবেন এই জুটি।

এর আগে একবার ফারিণের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছিল, বর তার কাজিন। নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা জানান, ফারিন এবং তার কাজিন বিয়ে করেছেন প্রায় ৬ মাস হল। বিয়ের পর তারা মালদ্বীপ যায় হানিমুনে। আমি পুরো বিষয়টি জানি। তবে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তাসনিয়া ফারিণ গণমাধ্যমকর্মীর সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি বিয়ের বিষয়টি অস্বীকার করেন। অবশেষে সোমবার (১৪ আগস্ট) বিয়ের কথা প্রকাশ্যে আনলেন ফারিণ।

আরও পড়ুন:

৬ সিনেমা নির্মাণের ঘোষণা ড. মাহফুজুর রহমানের

পশ্চিমবঙ্গের আদালতে মমতাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমি সকলের থেকে আলাদা: শ্রাবন্তী

সর্বশেষ পাওয়া সংবাদ