বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

রানির ব্যক্তিগত কষ্টের কথা জানলেন ভক্তরা

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রানি মুখার্জি তার ব্যক্তি জীবনের একটি কষ্টের কথা তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন। ২০২০ সালে করোনার সময় দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছিলেন অভিনেত্রী। ৫ মাসের মাথায় গর্ভেই মৃত্যু হয় অনাগত সন্তানের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই তার কাছে এসেছিল ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার প্রস্তাব। ব্যক্তিগত শোক কোথায় মিশে গিয়েছিল সিনেমার গল্পের সঙ্গে।

তাহলে সিনেমা রিলিজের আগে কেনো সেই গল্প শেয়ার করেননি রানি, তাও জানালেন এ অভিনেত্রী। সম্প্রতি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে এই বিষয়ে মুখ খোলেন রানি।

ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান অভিনেত্রী। তার মেয়ে আদিরাকেও জনসমক্ষে বিশেষ দেখা যায় না। স্বামী সন্তান দুজনেই থাকেন ক্যামেরার পিছনে। তবে এবার ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

এ প্রসঙ্গে রানি বলেন, ‘প্রথমবার এ বিষয়ে আমি কথা বলছি। বর্তমানে সবাই ব্যক্তিগত জীবনের কথাও পাবলিকলি আলোচনা করেন। এমনকী সিনেমার প্রচারকে চটকদার বানাতে অনেকেই ব্যক্তিগত কথা বলে সেই সিনেমার প্রচার বাড়াতে চান।’

রানি বলেন, ‘আমি সিনেমার প্রচারের সময় আমার ব্যক্তিগত জীবনের কথা বলতে চাইনি। কারণ যাতে কারোর মনে না হয় যে সিনেমার প্রচার করতে ব্যক্তিগত শোককে আমি জনসমক্ষে তুলে ধরছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘২০২০ সালে যখন সারাদেশে কোভিড ১৯ ছড়িয়ে পড়েছিল তখন আমি দ্বিতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হই। কিন্তু ২০২০ সালের শেষে পাঁচ মাসের প্রেগন্যান্সির মাথায় আমি আমার অনাগত দ্বিতীয় সন্তানকে হারাই। আমার মিসক্যারেজ হয়ে যায়।’

সর্বশেষ পাওয়া সংবাদ