বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

বর্তমানে সিঙ্গেল হিসেবেই জীবন কাটাচ্ছেন ফারিয়া

বিনোদন ডেস্ক: নুসরাত ফারিয়ার দেশের গণ্ডি পেড়িয়ে ওপার বাংলাতেও নিয়মিত কাজ করেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলামেলা এই নায়িকা। তবে আনন্দের সঙ্গে বছরটি তার জন্য বেদনারও।

২০২৩ সালে যেমন ভালো কাজ দিয়ে আলোচনায় আছেন তিনি, তেমনই আছে ব্যক্তিগত জীবনে বিচ্ছেদের খবরও—রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হওয়ার পর বাগদান ভেঙে গেছে তারা।

তারকাদের জীবনে প্রেম নিয়ে ভক্তদের ব্যাপক আগ্রহ থাকে। অনেকে বিষয়টি নিয়ে লুকোচুরি করলেও ফারিয়া সেই পথে হাঁটেননি। তিনি বরাবরই সম্পর্কের কথা স্বীকার করে এসেছেন। সত্যিটাই ভক্তদের জানিয়েছেন।

বাগদান ভেঙে যাওয়ায় ‘বর্তমানে সিঙ্গেল হিসেবেই জীবন কাটাচ্ছেন ফারিয়া’। নতুন কোনো সম্পর্কেও জড়াননি তিনি। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে নুসরাত বলেন, ‘নতুন প্রেমে পড়িনি, তবে চেষ্টা করছি না, ঠিক সেটাও নয়। আমিও তো মানুষ। অবশ্যই প্রেমে পড়তে চাই!’

নায়িকা মনে করেন, ‘বর্তমান যুগটা আমার কাছে অদ্ভুত মনে হয়। এ যুগের প্রেমের ব্যাকরণ বুঝতেই মনে হয় আমার অর্ধেক বয়স চলে যাবে। এমনিতেই সফল মেয়েদের সঙ্গে ছেলেরা প্রেম করতে একটু ভয় পায়, আর তার মধ্যে যদি নুসরাত ফারিয়া হয়, তা হলে তো ঝামেলাই।’

এদিকে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে ফারিয়া বলেন, ‘একটি মেয়ে একটি সম্পর্ক থেকে শুধুমাত্র ভালোবাসা, যত্ন এবং স্নেহ চায়। আর কিছু না…।’

নায়িকার এমন বক্তব্যের পর কেউ কেউ নুসরাত ফারিয়ার প্রেমিক হওয়ার আগ্রহ-ও প্রকাশ করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ