বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

রজনীকান্তের সিনেমা দেখতে চেন্নাই-বেঙ্গালুরুর অফিসে ছুটি ঘোষণা

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’ আগামী ১০ আগস্ট মুক্তি পাচ্ছে । এ উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন অফিসে ১০ আগস্ট ছুটি ঘোষণা করা হয়েছে। যাতে কর্মীরা প্রথম দিনেই সিনেমাটি দেখতে পারেন।

শুধু তাই নয়, বিভিন্ন অফিসে কর্মীদের বিনামূল্যে টিকিটও দেয়া হয়েছে। এমন তথ্যই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া। দুই বছর পর নতুন সিনেমা নিয়ে আসছেন। তাই তামিলনাড়ুতে বিরাজ করছে তুমুল উচ্ছ্বাস-উন্মাদনা। সিনেমাটি দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দর্শক।

‘ইউনো অ্যাকুয়া কেয়ার’ নামের একটি প্রতিষ্ঠানের ছুটির ঘোষণা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই নোটিশে বলা হয়েছে, ‘‘সুপারস্টার রজনীকান্তের ‘জেলার’ সিনেমা মুক্তি উপলক্ষে ১০ আগস্ট আমরা ছুটি ঘোষণা করছি। এছাড়া পাইরেসি বন্ধে উৎসাহ দিতে আমরা আমাদের সাবেক কর্মীদেরও বিনামূল্যে টিকিট সরবরাহ করছি।’’

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে তাকে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে দেখা যাবে। সিনেমাটির প্রিভিউতে রজনীকান্তকে তলোয়ার এবং বন্দুক ব্যবহার করতে দেখা গিয়েছে।

উল্লেখ্য, ২০০ কোটি রুপির বাজেটে ‘জেলার’ নির্মাণ করেছেন নেলসন। অ্যাকশন ঘরানার এই সিনেমাতে রজনীকান্তের সঙ্গে আছেন জ্যাকি শ্রফ, প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্য কৃষ্ণান, যোগী বাবুসহ অনেক তারকা।

image-35

সর্বশেষ পাওয়া সংবাদ