বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

মেয়েরা কিসে আটকায়, উত্তর দিলেন সাবা

বিনোদন ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগরির বিয়ে বিচ্ছেদের ঘোষণার পর বাংলাদেশের নেটিজেনদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটি হলো— মেয়েরা আসলে কিসে আটকায়? সেই ধারাবাহিকতায় অভিনেত্রী সোহান সাবা একটি পোস্ট দিয়েছেন ফেসবুকে।

পোস্টের শুরুতে সোহানা সাবা লিখেছেন, ‘মেয়েরা আসলে কিসে আটকায় জানেন? না জেনে থাকলে শোনেন। ছেলে হোক আর মেয়ে- শুধু শুধু কাউকে আটকানোর চেষ্টা করেন না… খুব ক্ষ্যাত এসব আলোচনা… যাকে ভালোবাসেন- তাকে শুধু নিঃস্বার্থের মতো ভালোবেসে যান… তাহলে সে সেই আরামের ঘর ছেড়ে আর কোথাও যাবে না।’

পোস্টের একাংশে অভিনেত্রী লিখেছেন, ‘তারপরেও যদি সে চলে যায়, তাহলে বুঝে নেবেন সে কোনোদিন আপনার ছিলই না… তাকে খুব কষ্ট হলেও ভুলে যাওয়াটা ভালো… কারণ আপনার রাইট পার্সন আপনার জীবনে প্রবেশ করার জন্য রাইট টাইম আর ভ্যাকান্সির জন্য ওয়েট করছে বা সৃষ্টিকর্তা সেই পরিস্থিতিই তৈরি করে দিচ্ছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ