বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

১২০ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আরিয়ান খান

কর্পোরেট সংবাদ ডেস্ক: ‘স্টারডম’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আরিয়ান খানের আত্মপ্রকাশ ঘটবে। ছয় পর্বের এই সিরিজের শুটিং শেষের দিকে। জানা গেছে আরিয়ানের এই ওয়েবসিরিজ কেনার জন্য প্রথম সারির এক ওটিটি ১২০ কোটি রুপির প্রস্তাব দিয়েছিল। কিন্তু ফিরিয়ে দিয়েছেন আরিয়ান।

নতুন পরিচালকদের কাজ বিক্রি করতে প্রযোজকদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। অথচ আরিয়ানের কাজ কেনার জন্য ১২০ কোটি রুপির প্রস্তাব দেয়ার পরেও আরিয়ান সেই প্রস্তাব গ্রহণ করেননি। এতে অবাক হয়েছেন অনেকেই।

জানা গেছে, আরিয়ান এখনও ওয়েবসিরিজটি বিক্রি করার জন্য প্রস্তুত নন। কাজ শেষ হওয়ার পরেই সিদ্ধান্ত নিতে চাইছেন তিনি।

ছেলের প্রথম সিরিজের প্রযোজনার ভার নিয়েছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। গ্ল্যামার জগতের নেপথ্যকাহিনির নিয়ে লেখা হয়েছে সিরিজটির চিত্রনাট্য।

শাহরুখপুত্রের তৈরি, তাই সিরিজটি নিয়ে দর্শকের প্রত্যাশা অনেক। আরিয়ান সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

সূত্র: কইমই

সর্বশেষ পাওয়া সংবাদ