বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

‘প্রিয়তমা’ দেখলেন মার্কিন নায়িকা

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে গত ৭ জুলাই থেকে চলছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা। সেখানকার বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটি।

ইতোমধ্যে সিনেমাটি দেখে ফেলেছেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। সিনেমাটি তার ভালো লেগেছে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নির্মাতা হিমেল আশরাফ নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন।

নির্মাতা লেখেন, কাল হঠাৎ করেই ম্যাসেজ আসলো, আমি তোমাদের ফিল্মটা দেখেছি! ভাবলাম খুশি করার জন্য বলছে। লিখলাম, আসলেই! ও সাথে সাথে টেক্সট দিয়ে ছবিটা দিল। আর লিখল ওর খুব ভালো লেগেছে, ডিটেইল বলল, বুঝলাম খুবই মনোযোগ দিয়ে দেখেছে আর খুবই অবাকও হলাম। যেই কারণে ওকে আমি ‘রাজকুমার’র জন্য সিলেক্ট করেছিলাম সেইটা আবার প্রমাণ পেলাম, সিনেমার জন্য ওর ডেডিকেশন শতভাগ।

নির্মাতা হিমেলের পরবর্তী সিনেমা ‘রাজকুমার’র নায়িকা অভিনেত্রী কোর্টনি কফি।

image-29

জানা গেছে, কোর্টনি কফি যুক্তরাষ্ট্রে অভিনয়ের সঙ্গে যুক্ত। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও ফিচার ফিল্মে অভিনয় করেছেন তিনি।

এর আগে গত বছরের ২৮ মার্চ শাকিব খানের জন্মদিনে যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে ‘রাজকুমার’ ছবির মহরত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:

জিতের সিনেমায় রোবট ক্যামেরা, আকাশে উড়বে বাইক

তেলেগুতে মুক্তি পেল চঞ্চলের ‘তাকদীর’র ভার্সন ‘দয়া’

রাজের ‘ওমর’ সিনেমায় কেরামতি দেখাবেন তারা

সর্বশেষ পাওয়া সংবাদ