মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা
বিনোদন

চলচ্চিত্রে ফিরছেন শমী কায়সার

বিনোদন ডেস্ক : সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। তবে অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবে। সরকারি অনুদানের সিনেমা ‘দিগন্তে ফুলের আগুন’ দিয়ে নিজের অঙ্গনে ফিরছেন তিনি।

২০১৮-১৯ অর্থবছরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত ছবি ‘দিগন্তে ফুলের আগুন’। চলচ্চিত্রটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এই ছবির আগে তিনি ‘আলগা নোঙর’ নামের একটি চলচ্চিত্র বানিয়েছেন।

‘দিগন্তে ফুলের আগুন’ ছবির মাধ্যমে পান্না কায়সারের দৃষ্টিকোণ থেকে শহীদুল্লা কায়সারকে আবিষ্কার করা হবে। মঙ্গলবার (১ জুলাই) ঢাকার ইস্কাটনের একটি বাড়িতে শুরু হয়েছে এই ছবির শুটিং।

এ ছবিতে শহীদুল্লা কায়সার ও পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার ও বিদ্যা সিনহা মিম। অভিনয়শিল্পী নির্বাচনেই অনেক সময় লেগেছে বলে জানান শমী কায়সার।

এ প্রসঙ্গে শমী বলেন, পান্না কায়সার সাদামাটা গ্রামের এক মেয়ে, একটু লম্বা, শারীরিক গড়নটা যেমন, সেটার সঙ্গে মিম অনেকখানিই যায়। আর মিমের অভিনয়দক্ষতাও আছে। শহীদুল্লাহ কায়সারের চরিত্রে মনোয়ারকে নেওয়ার বিষয়ে আমাদের ভাবনায় ছিল, ব্যক্তিত্বের যে গভীরতা দরকার, তা তার মধ্যে যথাযথভাবে আছে।

আরও পড়ুন:

সেন্সর সনদ পেল বঙ্গবন্ধুর বায়োপিক

শাহরুখের সঙ্গে নাচলেন এক হাজার নারী (ভিডিও)

ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড পেলেন রুনা খান

এই সম্পর্কিত আরো

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা