বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

২৪ কোটি রুপি প্রতারণায় অভিযুক্ত নুসরাত

বিনোদন ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ নুসরাত জাহানের বিরুদ্ধে প্রায় ২৪ কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। আর এ অভিযোগ সমর্থন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

প্রতারণার অভিযোগ ওঠার ৪৮ ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক ডেকেছেন এই অভিনেত্রী। বুধবার (০২ আগস্ট) দুপুর আড়াইটায় এ বৈঠক ডাকা হয়েছে। কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমে নুসরাত জানিয়েছিলেন, এটি একটি আইনি বিষয়। তাই আইনজীবীর সঙ্গে পরামর্শ করে অভিযোগের জবাব দেবেন। এর পরপরই সাংবাদিক বৈঠকের ঘোষণা দেন অভিনেত্রী। ধারণা করা হচ্ছে, বিজেপি নেতাদের আনা অভিযোগের জবাব দিতেই এ বৈঠক ডেকেছেন নুসরাত।

এর আগে সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় কজন বয়স্ক নাগরিক নিয়ে ইডির কাছে গিয়েছিলেন শঙ্কুদেব। তার অভিযোগ, ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিল নুসরাতের সংস্থা।

অভিযোগে তিনি ইডিকে জানিয়েছিলেন, গড়িয়াহাট রোডের একটি সংস্থায় যৌথ ডিরেক্টর পদে রয়েছেন নুসরাত। সংস্থাটি ২০১৪ সালে ৪২৯ জনের কাছ থেকে টাকা নিয়েছিল। প্রত্যেকের কাছে ৫ লাখ ৫৫ হাজার টাকা করে নেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজারহাটে হিডকোর দপ্তরের কাছে প্রত্যেককে ফ্ল্যাট দেওয়া হবে। ৩ বছরের মধ্যে ওই ফ্ল্যাট দেওয়ার কথা থাকলেও ৯ বছর পেরিয়ে গেছে। যারা টাকা দিয়েছিলেন, তারা ফ্ল্যাট পাননি বলে ইডিকে জানিয়েছেন শঙ্কু।

তবে বয়স্ক নাগরিকদের অভিযোগ, ফ্ল্যাট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি নুসরাত নয়, দিয়েছিলেন নুসরাতের সংস্থার যৌথ ডিরেক্টর রাকেশ। অভিযোগ জানানোর পর শঙ্কুদেব নুসরাতের গ্রেপ্তারের দাবি তুলেছেন। সূত্র : আনন্দবাজার

সর্বশেষ পাওয়া সংবাদ