বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

১ মাসে ‘প্রিয়তমা’র ২৭ কোটি টাকার টিকিট বিক্রি!

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসায়িক রেকর্ড গড়লো শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা! গেল ঈদে মুক্তি পাওয়া এই ছবি দিয়ে একমাসেই প্রায় ২৭ কোটির টাকার টিকিট বিক্রি হয়েছে!

সোমবার (৩১ জুলাই) সন্ধ্যায় চতুর্থ সপ্তাহের গ্রস কালেকশন প্রকাশ করেন হিমেল! তিনি জানান, গেল সপ্তাহে ছবিটির ২ কোটি ৩৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে!

মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন সবমিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬ টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’।

পরিচালক হিমেল আশরাফ জানান, প্রথম সপ্তাহে ১০৯টি সিনেমা হল থেকে ১০ কোটি ৩০ লাখ, ২য় সপ্তাহে বিশ্বব্যাপী ৮ কোটি ৫৫ লাখ, তৃতীয় সপ্তাহে ৫ কোটি ৭৫ লাখ টাকার গ্রস কালেকশন হয়। চতুর্থ সপ্তাহের এই কালেকশন গিয়ে দাঁড়ায় ২৬ কোটি ৯৫ লাখে! ইতোমধ্যে ছবিটি ব্যবসায়িকভাবে অলটাইম ব্লকবাস্টারের তকমা পেয়েছে।

এদিকে, মুক্তির একমাস হয়ে গেলেও এখনও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে প্রিয়তমা। দেশের সবগুলো সিনেপ্লেক্সে দৈনিক ১৪টি শো প্রদর্শিত হচ্ছে প্রিয়তমা, ব্লকবাস্টারে ৭ শো এবং লায়ন সিনেমাসে ৪ টি করে শো প্রদর্শিত হচ্ছে।

এসব মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষরা জানান, হলিউডের ছবিগুলোর চেয়েও ঈদে বাংলা সিনেমা ভালো চলছে। এর মধ্যে প্রিয়তমা দর্শক চাহিদার শীর্ষে। দর্শকদের আগ্রহের কারণে দৈনিক শোগুলো প্রায় হাউজফুল যাচ্ছে।

সিনেপ্লেক্সের জৈষ্ঠ্য বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, বাংলা সিনেমা দর্শক দেখে না এটা টোটালি ভুল প্রমাণ করেছে এবারের ঈদের ছবিগুলো। এরমধ্যে প্রিয়তমা নিয়ে দর্শকদের অনেক বেশী আগ্রহ দেখা গেছে। মুক্তির একমাস পেরিয়ে গেলেও সিনেপ্লেক্সের সব শাখার ‘প্রিয়তমা’ ভালো যাচ্ছে।

যমুনা ব্লকবাস্টার সিনেমাসের এসিস্ট্যান্ড মার্কেটিং ম্যানেজার মাহবুবুর রহমান বলেন, এখনও ‘প্রিয়তমা’র সর্বাধিক শো চলছে। ওয়ার্কিং দিনগুলোতে এর আগে হাওয়া ও পরাণ ভালো চলেছিল। তেমনভাবে প্রিয়তমা যাচ্ছে। অন্য বাংলা ছবিও খারাপ যাচ্ছে না, তবে প্রিয়তমা বেশী ভালো চলছে। বাংলা ছবির জন্য এটা দারুণ সংবাদ। ভালো ছবি নির্মাণ করলে দর্শক যে প্রেক্ষাগৃহমুখী হন এবং পরিবার নিয়ে আসেন সেটা আবার প্রমাণ করলো ‘প্রিয়তমা’।

সিনেমা হল মালিক সমিতির (সিঙ্গেল স্ক্রিন) আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, এখনও দেশের অধিকাংশ বড় বড় সিনেমা হলে টানা চলছে ‘প্রিয়তমা’। একটানা এতদিন কোনো ছবি চলা মানে সুপারডুপার হিট হওয়া। আমাদের সিঙ্গেল স্ক্রিনগুলো বহুদিন পর আবার প্রিয়তমা দিয়ে জেগে উঠেছে। দেশের ছবি এমন ভালো চলছে ভিনদেশী ছবির দরকার হয় না।

গত ৭ জুলাই উত্তর আমেরিকার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। মুক্তির পর থেকেই আশা জাগানিয়া ব্যবসা করছে সিনেমাটি। প্রথম সপ্তাহের পর এবার দ্বিতীয় সপ্তাহের টিকিট বিক্রির হিসাব প্রকাশ করলেন ছবিটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো’র প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব।

জানানো হয়, দুই সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে বাংলাদেশি সিনেমার গর্বের ১ লাখ ডলারের ক্লাবে ঢুকে গেল ‘প্রিয়তমা’। দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১ লাখ ১২ হাজার ডলার। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি সাড়ে ২১ লাখ টাকা!

এদিকে মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে পঞ্চম সপ্তাহে দেশের ৪৬ টি সিনেমা হলে চলছে ‘প্রিয়তমা’। ফলে এই সপ্তাহ শেষে আয়ের পরিমাণ আরও বাড়বে সেটা ধরেই নেওয়া যাচ্ছে।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

আরও পড়ুন:

সেন্সর সনদ পেল বঙ্গবন্ধুর বায়োপিক

নিউ ইয়র্কে সাবিনার গান শুনতে কেউ বারণ করেনি তসলিমাকে

শাহরুখের সঙ্গে নাচলেন এক হাজার নারী (ভিডিও)

সর্বশেষ পাওয়া সংবাদ