বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

শাকিবের সিনেমায় আমির খানের ভাই!

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমায় অভিনয় করবেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতে গত কয়েকদিন ধরে গুরুত্ব সহকারে খবর প্রচার করা হচ্ছে।

জানা গেছে, শাকিব খানকে নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন অনন্য মামুন। তিনি জানান, আগামী সেপ্টেম্বরে মাসে ইন্ডিয়ার বেনারসে এর শুটিং হবে। বর্তমানে এই ছবির প্রি-প্রডাকশনে ইন্ডিয়াতে আছেন অনন্য মামুন।

পরিচালক বলেন, ছবি রিলেটেড আগামী সপ্তাহে সবকিছু ঘোষণা দেয়া হবে। কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি। তিনি বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই। এর বেশী কিছু জানাতে পারছি না।

বাংলাদেশে শাকিবের লাখও অনুসারীর দীর্ঘদিনের চাওয়া ছিল তিনি হিন্দি ছবিতে অভিনয় করবেন। অনন্য মামুনের তরফ থেকে শাকিবকে নিয়ে এমন ছবির আভাস পাওয়া তারা অন্তর্জালে মেতে উঠেছেন। সিনেমা প্রেমীরা বলছেন, গত ঈদে ‘প্রিয়তমা’ ছবি দিয়ে শাকিব দর্শকদের কাছে নতুন করে ব্যাপক আলোচিত হয়েছে। ছবিতে তার দুর্দান্ত অভিনয়, লুক এবং রেকর্ড পরিমাণে ব্যবসায়িক সাফল্য বাংলা চলচ্চিত্রকে নতুন করে জাগিয়ে তুলেছে।

তাই শুধুমাত্র শাকিবের কারণে এই ছবি নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে! তবে যে শাকিবকে নিয়ে এতো শোরগোল তিনি এখনও পর্যন্ত এই ছবি নিয়ে টুঁ শব্দও করেননি! বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের অবকাশ যাপনে আছেন। শোনা যাচ্ছে, আগস্টের প্রথম সপ্তাহে তিনি ফিরতে পারেন।

এদিকে, শাকিবের এই প্যান ইন্ডিয়ান ছবির নাম হতে পারে ‘দরদ’। পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের এ গল্পে শাকিবের নায়িকা কে হবেন সেটা নিয়ে জোর আলোচনা চলছে। তবে পরিচালক অনন্য মামুন নিশ্চিত করে কারো নাম বলেননি। তার কথা, শাকিব ভাইয়ের সঙ্গে চুক্তি করেই নাম জানাবো।

চূড়ান্ত ঘোষণার আগেই শাকিবের নায়িকার তালিকায় উঠে এসেছে শেহনাজ গিল, জেরিন খান, প্রীতি দেসাই, নেহা শর্মার নাম। পরিচালক মুখ না খুললেও একাধিক দায়িত্বশীল সূত্র চ্যানেল আই অনলাইনকে জানায়, জেরিন খান অথবা শেহনাজ গিল এ দুজনের মধ্যে একজনকে দেখা যাবে ছবিতে।

অনন্য মামুন বলেন, বাংলাদেশ থেকে যে চ্যালেঞ্জ নিয়ে নেমেছি এটা শাকিব ভাইকে সঙ্গে না নিলে সম্ভব হতো না। প্রত্যেক প্রযোজক তার লগ্নীকৃত অর্থ ফেরতের গ্যারান্টি চান। শাকিব ভাই এমন সুপারস্টার যাকে নিলে লগ্নী ফেরতের গ্যারান্টি থাকে। অন্যদের ছোট করছি না, তবে তাদের ভ্যালু কনটেন্ট দেখার পরে, কিন্তু কিন্তু শাকিব ভাইয়ের বিশেষত্ব হচ্ছে তাকে রাখলে একটা নাম্বার অব অ্যামাউন্ট অর্থ সিকিউরিটি হিসেবে গ্যারান্টি থাকে।

জানা গেছে, বাংলা ছাড়াও প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে ঈদ ছাড়াই হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ভাষায় মুক্তি দেয়া হবে শাকিবের এই ছবিটি।

আরও পড়ুন:

শতবর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

পুত্রসন্তানের বাবা হলেন পলাশ

কলকাতায় বিপাকে শরিফুল, ফোন করলেন পরীকে

সর্বশেষ পাওয়া সংবাদ