বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

কলকাতায় বিপাকে শরিফুল, ফোন করলেন পরীকে

বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের বেশ আলোচিত তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনি । তবে সর্ম্পকে চিড় ধরেছে কয়েক মাস আগেই। দুজনেই এখন আলাদাও থাকছেন। সন্তানের কারণে ১০ জুন মাসিক জন্মদিনে দুজনের দেখা হয়েছিল। তবে নতুন খবর হচ্ছে, ফের পরীমনির সঙ্গে যোগাযোগ করেছেন রাজ।

কলকাতায় চলছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে জায়গা পেয়েছে রাজের দুটি ছবি। যার ফলে বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছেন আলোচিত এই অভিনেতা। কিন্তু সেখান যেতেই মুঠোফোন হারিয়ে ফেলেন রাজ। এরপর অন্যের মোবাইল ফোনে যোগাযোগ করেন পরীর সঙ্গে।

তবে কী কথা হলো তা পরিষ্কার করেননি পরীমনি। ভারতীয় গণমাধ্যমকে শুধু জানিয়েছেন, ফোন হারিয়ে যাওয়ার পর রাজ অন্যের ফোন থেকে তাকে মেসেজ করেছিলেন। পরী বলেন, ‘সব সময় ওর আমায় মনে পড়ে না। তবে প্রয়োজন হলে তখন আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।’

এদিকে শোনা গেছে, কলকাতায় এসে বেশ কিছু সাক্ষাৎকারে স্ত্রী পরীকে মিস করার কথা বলেছেন রাজ। সন্তান রাজ্যের বেড়ে ওঠা সামনে থেকে দেখতে পারছেন না বলেও করছেন আফসোস । এ প্রসঙ্গে পরী বলেন, ‘অনেক জায়গায় এই ‘ভালবাসি’ কথাটি শুনেছি। তবে মুখে ভালবাসি বললে তো আর হবে না! কাজেও করে দেখাতে হবে। আমি আর কিছু বলতেই চাই না।’

উল্লেখ্য, গত মে মাসে রাজের ফেসবুক আইডি থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনার কেন্দ্রে আসে রাজ ও পরীমণির দাম্পত্য সম্পর্ক। গণমাধ্যমে রাজ-পরীর পাল্টাপাল্টি বক্তব্যে বিচ্ছেদের কথাও জানান তারা। আনুষ্ঠানিক বিচ্ছেদ না হলেও দুজনেই এখন আলাদা থাকছেন ।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ