বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার Price Sensitive Information of Mutual Trust Bank PLC আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন
advertisement
বিনোদন

হলিউডে ধর্মঘট! এমি অ্যাওয়ার্ডস স্থগিত

বিনোদন ডেস্ক : হলিউডে ধর্মঘটের ফলে স্থগিত হয়ে গেল এমি অ্যাওয়ার্ডস। সেপ্টেম্বর মাসে হওয়ার কথা ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নতুন দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনও। আয়োজকরা জানিয়েছেন, শিল্পীরা সমঝোতায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে চান তাঁরা।

স্রেফ ন্যায্য পারিশ্রমিক নয়, সিনেমা বা ওয়েব সিরিজে কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধেও আন্দোলনে নেমেছেন হলিউডের লেখক ও চিত্রনাট্যকার। ধর্মঘট চলছে। সম্প্রতি সেই ধর্মঘটে যোগ দিয়েছেন অভিনেতারা। ১৯৬০ সালের পর এই প্রথম। ফলে বিলেতের ফিল্ম জগতে এখন নজিরবিহীন পরিস্থিতি।

এর আগে, নিজেদের দাবিদাওয়া নিয়ে হলিউডের বিভিন্ন প্রযোজনা সংস্থার শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন লেখক ও চিত্রনাট্যকাররা। কিন্তু সমাধানসূত্র মেলেনি। এরপরই ধর্মঘটের ডাক দেওয়া হয়। যে ধর্মঘটে এখন শামিল অভিনেতারাও।

তখন সবেমাত্র ধর্মঘট শুরু হয়েছে। লন্ডনে ‘ওপেনহাইমার ছবির প্রচার ছেড়ে বেরিয়ে যান কিলিয়ান মর্ফি, এমিলি ব্লান্টের মতো তারকারা। বস্তুত, এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছেন ছোটপর্দা বা টেলিভিশনের অভিনেতারাও। সহকর্মীদের পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

আরও পড়ুন:

রাসেলের সঙ্গে প্রেম ছিল জীবনের বড় ভুল : সানি লিওন

এবার বলিউডে শাকিব খান, নায়িকার তালিকায় যাদের নাম

সর্বশেষ পাওয়া সংবাদ