সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার
বিনোদন

রাসেলের সঙ্গে প্রেম ছিল জীবনের বড় ভুল : সানি লিওন

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওনি বর্তমানে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও তিন সন্তানকে নিয়ে সুখে সংসার কাটালেও একসময় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে সম্পর্কে ছিলেন। ভারতে আসার আগে যুক্তরাষ্ট্রে থাকাকালীন রাসেলের সঙ্গে প্রেম করেন সানি। 

বিচ্ছেদের পর সানিকে নিয়ে নিজের কমেডি শো’তে প্রায়ই ঠাট্টা, মশকরা করে থাকেন রাসেল। বিষয়গুলো দেখেছেন এই অভিনেত্রী নিজেও।

এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘হ্যাঁ, আমি দেখেছি। আমি জানি না এখনো ও সেগুলো করে থাকে কি না। তবে আমার খারাপ লাগেনি। ওর যা ইচ্ছা ও বলতে পারে, আমার সমস্যা নেই।

যদি সেটা শুনে মানুষ হাসে, তাহলে ঠিক আছে, তারা হাসুক। আমার অসুবিধা নেই।’

তিনি বলেন, খুব অল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন তারা। অভিনেত্রীর ভাষ্য, ‘ওই সম্পর্কে জড়ানোটা আমার বড় ভুল ছিল।

এই অভিনেত্রী আরো বলেন, ‘আমরা খুব ভালো বন্ধু ছিলাম, একসঙ্গে অনেক মজা করেছি। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক জায়গায় গিয়েছি, যেখানে ও থাকত নিজের শোর কারণে। আমরা দেখা করতাম, মজা করতাম, একসঙ্গে ড্রিঙ্ক করতাম, ঘুরতাম। এককথায় পাগলামি চলত আমাদের। হঠাৎ করে ওকে ডেট করে সবটাই ঘটে গেল।’

কোনো তিক্ততা নেই সানির মনে। তিনি যোগ করেন, ‘আমি তো খুশি হব ওর সঙ্গে আবারও দেখা হলে। ও নিজের স্ট্যান্ড আপে আমাকে নিয়ে আজেবাজে কথা বললেও অসুবিধা নেই’। 

প্লে-বয় ম্যাগাজিনের প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘদিনের বন্ধু কমেডিয়ান রাসেল পিটার্স-এর সঙ্গে প্রেম করেন সানি। এরপর সেই সম্পর্ক ভাঙনের পর ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। 

ড্যানিয়েলের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর রাসেলের সঙ্গে বন্ধুত্বের ইতি টানেন সানি। বছরখানেকের মধ্যেই ড্যানিয়েলকে বিয়ে করেন তিনি। এরপর স্বামী ও সন্তান নিয়ে বর্তমানে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন সানি। 

সানির সর্বশেষ চলচ্চিত্র ‘কেনেডি’ সম্প্রতি কান ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ার হয়েছে। অনুরাগ কাশ্যপ পরিচালিত এই ক্রাইম থ্রিলারে রাহুল ভাটের সঙ্গে অভিনয় করেছেন সানি। সিনেমাটি ভারতে কবে মুক্তি পাবে তা এখনো জানা যায়নি।

কর্পোরেট সংবাদ/এএইচ

এই সম্পর্কিত আরো

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার