সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার
বিনোদন

এবার বলিউডে শাকিব খান, নায়িকার তালিকায় যাদের নাম

বিনোদন ডেস্ক : আমেরিকায় প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও ছেলে জয়কে নিয়ে ছুটি কাটাচ্ছেন বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান। ঈদে মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ‘প্রিয়তমা’ মুক্তি পেয়েছে আমেরিকায়। সেই সূত্রেই সেখানে গিয়েছিলেন তিনি। এরপরেই ছেলেকে নিয়ে অপু যান সেখানে। বিগত এক যুগ ধরে ঢালিউডেরই অলিখিত নিয়ম শাকিব খানের সিনেমা। সেই ধারা অব্যাহত ছিল এই বছরেও। মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেলেও বাংলাদেশের অনেক প্রেক্ষাগৃহেই রমরমিয়ে চলছে তাঁর নতুন ছবি ‘প্রিয়তমা’।

তাঁর এই ছবি বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে রিলিজ করেছে আরও অনেক দেশেই। নানা সময়ে নানা বিতর্কে নাম জড়ালেও তাঁর জনপ্রিয়তা যে এক বিন্দুও ফিকে হয়নি, তা বলার অপেক্ষা রাখে না। ‘প্রিয়তমা’ ছবিতে শাকিবের বিপরীতে দেখা যায় কলকাতার অভিনেত্রী ঈধিকা পাল। ঢালিউডের পাশাপাশি টলিউডের নায়িকার সঙ্গেই শুধু নয়, টলিউডেও কাজ করেছেন তিনি। তবে বাংলার গণ্ডি পেরিয়ে এবার তিনি পা রাখছেন হিন্দি সিনেমার দুনিয়ায়। বলিউডে কে হতে চলেছেন শাকিবের প্রথম নায়িকা?

Imported from WordPress: image-100.png

বলিউডে শাকিবের ডেবিউ এই ছবি হতে চলেছে ইন্দো বাংলাদেশ যৌথ প্রযোজনা। শাকিবের বিপরীতে কাকে দেখা যেতে পারে তা নিয়ে উঠে এসেছে বলিউডের চার অভিনেত্রীর নাম প্রাচী দেশাই, নেহা শর্মা, জারিন খান ও শেহনাজ গিল। শোনা যাচ্ছে ইতোমধ্যে তাদের সঙ্গে আলোচনাও অনেক দূর এগিয়েছে। তবে চূড়ান্ত হওয়ার আগে কেউই নাম সামনে আনতে চাইছেন না। তবে শোনা যাচ্ছে পাল্লা ভারী শেহনাজের দিকেই। আগামী সেপ্টেম্বর থেকে বেনারসে শুরু হতে চলেছে শ্যুটিং। টানা ৩৫ দিন চলবে শ্যুটিং, এমনটাই খবর। হিন্দি ও বাংলা ছাড়াও তামিল, তেলুগু ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। বিশেষ সূত্রের খবর, ছবিটির নাম হতে চলেছে “সাইকোপ্যাথ”। অনেকে আবার বলছেন, শাকিব খানের নতুন এই ছবির নাম “দরদ”।

পরিচালক অনন্য মামুন জানান, সিনেমাটি বাংলাদেশ-ভারতে একসঙ্গে মুক্তি পাবে। চার অভিনেত্রী প্রাচী দেশাই, নেহা শর্মা, জারিন খান ও শেহনাজ গিলের মধ্যেই কাউকে দেখা যাবে শাকিবের বিপরীতে, তা নিশ্চিত করেন পরিচালক নিজেই।

তিনি জানান, খুব শীঘ্রই শাকিব নিজেই জানাবেন তাঁর নতুন নায়িকার নাম। চার অভিনেত্রীর মধ্যে প্রাচী দেশাই, নেহা শর্মা, জারিন খান তিনজনকেই অনেকদিন কোনও বড় ছবিতে দেখা যায়নি। অন্যদিকে সম্প্রতি সালমান খানের ছবিতে হিন্দি ছবিতে ডেবিউ করেছেন শেহনাজ গিল। এখন দেখার শেষ অবধি কাকে বেছে নেন শাকিব।

আরও পড়ুন:

‘সুড়ঙ্গ’ সিনেমার পাইরেসি নিয়ে যা বললেন তমা

‘হুব্বা’ সিনেমায় মোশাররফের লুক প্রকাশ

‘এমআর-৯’ সিনেমার ট্রেলার প্রকাশ

৪৫ সিনেমা নিয়ে কলকাতায় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’

এই সম্পর্কিত আরো

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার