সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বিনোদন

‘হুব্বা’ সিনেমায় মোশাররফের লুক প্রকাশ

বিনোদন ডেস্ক : নব্বই দশকের শেষের দিকে উত্থান ঘটে হুব্বা শ্যামল নামক এক গ্যাংস্টারের। হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন এই শ্যামল। এমনই এক গ্যাংস্টারের জীবনকে কেন্দ্র করে নতুন ছবি তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু। ছবির নাম ‘হুব্বা’। নাম ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। পৌলমী বসু-সহ ছবিতে অভিনয় করেছেন নাট্যজগতের বেশ কিছু শিল্পী।

এর মধ্যে প্রকাশ করেছে ছবির প্রথম ঝলক। গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে সকলের মাঝে দাঁড়িয়ে মোশাররফ। তাঁর দু’পাশে দাঁড়িয়ে বাকিরা।

এই ছবি প্রসঙ্গে পরিচালক ব্রাত্য বলেন, “থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন জখম ড্রাগ পাচার ইত্যাদি বহু অপরাধে অপরাধী। অজস্র পুলিশ কেস ছিল তাঁর নামে। এক সময় সে ভোটে দাঁড়াতেও চায়। যত বারই তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ, প্রতি বারই জামিন পেয়ে গিয়েছিলেন। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মৃতদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।”

‘হুব্বা’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস্‌ কমিউনিকেশন’। ব্রাত্য এবং ফিরদৌসল জুটিকে আগেও দর্শক দেখেছেন। প্রযোজক-পরিচালক জুটির এটি দ্বিতীয় ছবি।

প্রযোজক বলেন, “আমি বিশ্বাস করি, ভাল ছবি তৈরি হয় শুধু মাত্র বড় পর্দার জন্যই। বিশেষত ‘অপরাজিত’-র পর আমার দর্শক সেটাই প্রমাণ করে দিয়েছে। আর ‘ডিকশনারি’-র পর ব্রাত্যর সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ। একটা ছবি তৈরির জন্য ব্রাত্য যে পরিমাণ পড়াশোনা করে, তা সত্যিই প্রশংসনীয়। আশা করছি, দর্শক আমাদের এই দ্বিতীয় কাজও পছন্দ করবেন। এই ছবিতে রয়েছে বেশ কিছু চমকও।”

উল্লেখ্য, ‘হুব্বা’র মাধ্যমে প্রথম বার এ পার বাংলার ছবিতে দেখা যাবে মোশাররফকে। অবশ্য ওটিটির দৌলতে এ পার বাংলার দর্শক বেশ কিছু ওয়েব সিরিজ়ে অভিনেতার কাজ দেখেছেন। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

দ্বাদশ নির্বাচনেও আ.লীগের মনোনয়ন চাইবেন মাহি

জনি-অ্যাম্বারের দাম্পত্য কলহ এবার পর্দায়

‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলের জায়েদ খান

এই সম্পর্কিত আরো

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর