মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দেখে নিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত ইউনিসফট সিস্টেমসের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০টি মোটর সাইকেল মন্ত্রিসভায় ডাক পেলেন মামা–ভাগ্নে
বিনোদন

দ্বাদশ নির্বাচনেও আ.লীগের মনোনয়ন চাইবেন মাহি

বিনোদন ডেস্ক : এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। কিন্তু সেসময় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয় মু. জিয়াউর রহমানকে।

চলতি বছরের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত এ প্রার্থী বিজয়ী হন। তবে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোয়ন না পেলেও হাল ছাড়ছেন না মাহি। আবারও জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন তিনি। বর্তমানে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন ঢাকাই সিনেমার এই চিত্রনায়িকা।

গত দুই সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছেন মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ১৬টি ইউনিয়ন, ২টি পৌরসভা। প্রতিটি ইউনিয়নের আনাচে-কানাচে যাচ্ছেন তিনি। নিচ্ছেন সাধারণ মানুষের সবার খবরাখবর।

এ বিষয়ে জানতে চাইলে মাহি গণমাধ্যমকে বলেন, সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করছি। তা ছাড়া প্রতি দুই ইউনিয়ন মিলে একটা করে অনুষ্ঠানের আয়োজন করছি। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, ভালো-মন্দ জানার চেষ্টা করছি। তারাও আমাকে পেয়ে অনেক খুশি। এ যেন এক অন্য রকম ভালো লাগা, ভালোবাসায় নিজেকে নিয়োজিত করেছি।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনীতি করলেও মনেপ্রাণে চলচ্চিত্রের মানুষ মাহি।

এদিকে মাতৃত্বকালীন বিরতির পর কাজে ফিরতে যাচ্ছেন মাহি। জাতীয় পুরস্কার পাওয়া মুস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমেই ফিরবেন তিনি।

আরও পড়ুন:

জনি-অ্যাম্বারের দাম্পত্য কলহ এবার পর্দায়

‘হিউম্যানিটারিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলের জায়েদ খান

৫ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে শাকিবের ‘প্রিয়তমা’

এই সম্পর্কিত আরো

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন দেখে নিন

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে অনিন্দ্য ইসলাম অমিত

ইউনিসফট সিস্টেমসের সঙ্গে এনসিসি ব্যাংকের চুক্তি স্বাক্ষর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শপথ নিলেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহকরা পাবেন ২০টি মোটর সাইকেল

মন্ত্রিসভায় ডাক পেলেন মামা–ভাগ্নে