মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
শিরোনাম
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ
বিনোদন

কোরিয়ান প্রেমিককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল

বিনোদন ডেস্ক : এক পরিচিত বন্ধুর মাধ্যমে ২০২০ সালের ডিসেম্বরে বাংলাদেশি মডেল-অভিনেত্রী পিজে হেলেনের সঙ্গে পরিচয় হয় দক্ষিণ কোরিয়ার তেহো কিমের। সেই পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়ান তারা। দুই বছর চুটিয়ে প্রেম করার পর সেই প্রেমিককেই বিয়ে করলেন হেলেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুই পরিবারের সম্মতিতে ঢাকার একটি ক্লাবে ধুমধাম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

Imported from WordPress: image-65.png

জানা যায়, পিজে হেলেনের স্বামী তেহো কিম পেশায় একাউন্টস ম্যানেজার।

এ প্রসঙ্গে অভিনেত্রী পিজে হেলেন বলেন, আমার স্বামীর বাংলাদেশের প্রজেক্ট শেষ হবে ২০২৪ সালে। এরপর আমরা সিউলে স্থায়ীভাবে বসবাস করব। ওখানেই ওদের বাড়িঘর, পরিবারের সবাই থাকে।

Imported from WordPress: image-66.png

পিজে হেলেনের পুরো নাম প্রীতি জয়েস হেলেন। ধর্মীয়ভাবে মুসলিম হেলেন, তেহো বৌদ্ধ। তবে বিয়ের ক্ষেত্রে দুই পরিবারের মাঝে ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। বরং হেলেনকে তেহোর পরিবার আপন করে নিয়েছে।

২০১৫ সালে একটি মুঠোফোন সেবাদাতা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করেন পিজে হেলেন। প্রথম বিজ্ঞাপনেই দর্শকমহলে দারুণ পরিচিতি পান তিনি। এরপর বহু বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি।

Imported from WordPress: image-68.png

প্রসঙ্গত, তানজিব সারোয়ারের ‘দিল আমার’ গানে মডেল হয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পান পিজে হেলেন। এরপর কাজ করেছেন বেশ কিছু মিউজিক ভিডিও এবং নাটকেও। শুধু তাই নয়, সিনেমাতেও নাম লিখিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:

আফজালের জন্মদিনে সুবর্ণা মুস্তাফার শুভেচ্ছা

বাংলাদেশ ব্যাংকের হ্যাকিং নিয়ে হলিউড ডকুমেন্টারি ‘বিলিয়ন ডলার হাইস্ট’

এই সম্পর্কিত আরো

৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ঈদে টানা ৭ দিন পুঁজিবাজারের লেনদেন বন্ধ

রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী

লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে: চিফ প্রসিকিউটর

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেল চালকরা দৈনিক ৫ লিটার তেল নিতে পারবেন

এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর ডিজিটাল দানবক্স সেবা চালু

খারে পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ