মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
বিনোদন

আফজালের জন্মদিনে সুবর্ণা মুস্তাফার শুভেচ্ছা

বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেনের আজ (১৯ জুলাই)। ১৯৫৪ সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছেন তিনি। জীবনের ৬৮ বসন্ত পেরিয়ে ৬৯ এ পা রাখলেন এই অভিনেতা।

গুণী এই মানুষটির জন্মদিনে নন্দিত অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। সঙ্গে তিনি লিখেছেন শুভ জন্মদিন আফজাল, তোমার সব সুখ কামনা করছি। তোমাকে সবসময় ভালোবাসি।

সেই পোস্টের মন্তব্যের ঘরে শোবিজ অঙ্গনের অনেক জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখছেন। পাশাপাশি পোস্টে ছবিটির প্রশংসা করছেন। অভিনেত্রী দীপা খন্দকার পোস্টে মন্তব্য লিখেছেন, শুভ জন্মদিন আফজাল ভাই। ছবিটি খুব সুন্দর।

১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তর দশকের শেষ দিকে টেলিভিশন জগতে পা রেখে অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আশির দশকে আফজাল হোসেন হয়ে ওঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। এছাড়া চলচ্চিত্রেও প্রশংসা কুড়িয়েছেন দর্শকপ্রিয় এ অভিনেতা।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার