সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার
বিনোদন

তিন মিনিটের আইটেম গানে ৩ কোটি নেবেন ঊর্বশী

বিনোদন ডেস্ক : বলিউডের লাস্যময়ী মডেল-অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। লাস্যের লাভাস্রোতে মেশাতে পারেন কামের আগুন! ২৯ বছরের প্রাক্তন ‘মিস ডিভা ইউনিভার্স’ আইটেম গানকে নিয়ে যান অন্য উচ্চতায়। রাজপুত পরিবারের মেয়ের পারিশ্রমিকও রাজকীয়! তাঁকে কোনও ছবিতে সই করানোর জন্য প্রোডিউসারদের পকেটের কথা একবার নয়, ভাবতে হয় বারবার! কারণ একটি পারফরম্যান্সের জন্য ঊর্বশীর ফিস মিনিটে কোটি ছাড়িয়ে যাচ্ছে বলেই খবর!

প্যারিস ফ্যাশন উইক মাতানোর পর মডেল-অভিনেত্রী এখন শিরোনামে। মনে করা হচ্ছে হরিদ্বারের কন্যাই নাকি এখন ভারতের ‘হায়েস্ট পেইড অ্যাকট্রেস’! হ্যাঁ, ঠিকই পড়লেন দেশের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন! বোয়াপাতি শ্রীনু ও রাম পথিনেনির আসন্ন ছবিতে একটি আইটেম গানে নাচবেন ঊর্বশী।

জানা যাচ্ছে, তিন মিনিটের পারফরম্যান্সের জন্য ঊর্বশী চার্জ করেছেন তিন কোটি টাকা! হিসেব বলছে ৩ মিনিটে ৩ কোটি! গতবছর অক্টোবরেই ঊর্বশী একটি ছবি শেয়ার করে রামের সঙ্গে আগামীর কাজের ইঙ্গিত দিয়েছিলেন। ঊর্বশী কিন্তু আইটেম নম্বরের জন্য নিজেকে নিয়ে গিয়েছেন অন্য জায়গায়। ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’র অভিনেত্রী চিরঞ্জীবী ও শ্রুতি হাসানের ‘ওয়ালটেয়ার বীরায়া’ ছবিতে দুই কোটি টাকা নিয়েছিলেন আইটেম ডান্সের জন্য়।

আরো জানা গেছে, অল্লু অর্জুনের ‘পুস্পা টু’-তে ঊর্বশী তিন মিনিটের একটি নাচের জন্য নাকি নিয়েছেন ৬-৭ কোটি টাকা। এও মনে করা হচ্ছে যে, ঊর্বশী তার বাড়তে থাকা জনপ্রিয়তার কথা মাথায় রেখেই উত্তোরত্তর ফিস বাড়াবেন। ঊর্বশীকে শেষবার রণদীর হুডার ‘ইনস্পেকটর অবিনাশ’-এ দেখা গিয়েছে। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

সৃজিত-জয়ার প্রেম সম্পর্কে যা বললেন মিথিলা

শাহরুখ খানের ‘জওয়ান’এর ট্রেলার প্রকাশ

প্রকাশ হলো নাটক ‘বড় মেয়ে’

এই সম্পর্কিত আরো

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ

নববর্ষ উদযাপনে জাতীয়ভাবে থাকছে যেসব কর্মসূচি

ঢাকাসহ ৫ সিটিতে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে ১৬৭ মিলিয়ন ডলারের পাওয়ারবল লটারি বিজয়ী গ্রেপ্তার