মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
advertisement
বিনোদন

পাকিস্তানে সেরা সুন্দরীর মুকুট জিতলেন ঝিনাইদহের মেয়ে

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: পাকিস্তানে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় ‘মিস পাকিন্তান ইউনিভার্সেল’ বিভাগে সেরা মুকুট জয় করেছেন ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের মনির আহাম্মদের মেয়ে কপোতাক্ষী চঞ্চলা ধারা। এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান কানাডা ভিত্তিক পাকিস্তান প্যাজেন্ট ওয়ার্ল্ড। প্রতিযোগিতায় দুই হাজার তরুণী অংশ নিয়েছিলেন।

প্রতিযোগিতাটির অফিসিয়াল ফেসবুক পেজ ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ থেকে এই তথ্য জানা গেছে।

কোটচাঁদপুর শহরের মনির আহাম্মেদ খবর নিশ্চত করে জানান, গত বুধবার (৩১ মে) লাহোরের প্র্যান্ড পাম হোটেলে বসে প্রতিযোগিতার চূড়ান্ত আসর। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে চঞ্চলা ধারার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত সকলে হাততালি দিয়ে তার এই অর্জনকে স্বাগত জানান।

সেরার মুকুট জয় করে সংবাদমাধ্যমকে চঞ্চলা ধারা বলেন, ‘এটা আমার কাছে সত্যিই অবিশ্বাস্য। জানতাম না যে, বিজয়ী হব। তবে লক্ষ্যটা ছিল সেরা হওয়ার। সেভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম। প্রতিযোগিতার প্রতিটি মুহূর্ত ছিল আমার জন্য চ্যালেঞ্জের।’ পেশায় চিকিৎসক চঞ্চলা ধারা এখানেই থেমে থাকতে চান না। এগিয়ে যেতে চান সামনে। বিজয়ী চঞ্চলা ধারা করাচির কায়েদে আজম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে পাকিস্তান পিজি হাসপাতালে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ