মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
advertisement
বিনোদন

ভারতীয় মডেলের প্রেমে পড়েছেন লিওনার্দো!

বিনোদন ডেস্ক : প্রেমে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন ভারতীয় মডেল নীলম গিলকে মন দিয়েছেন হলিউডের সুপারস্টার। গত মঙ্গলবার লন্ডনের একটি রেস্তরাঁয় ডিনারে গিয়েছিলেন অভিনেতা, তাঁর সঙ্গে ছিলেন ব্রিটিশ-পাঞ্জাবী মডেল নীলম গিল ও তাঁর মা।

ব্রিটিশ এক পত্রিকার রিপোর্ট অনুযায়ী লিওকে দেখা যায় নীলমের সঙ্গে। তবে দুজনে একা নন, সঙ্গে ছিলেন নীলমের মা সহ আরও বেশ কয়েকজন বন্ধু।

কালো মাস্কে মুখ ঢেকেছিলেন লিওনার্দো, অন্যদিকে নীলমের পরনে ছিল কালো রঙের ড্রেস। তবে শুধু একসঙ্গে ডিনারে যাওয়ার কারণেই এই প্রেমের গুঞ্জন নয়, এর আগে কান ফিল্ম ফেস্টিভাল চলাকালীনও একই হোটেলে দেখা যায় অস্কারজয়ী এই অভিনেতা ও নীলমকে। যদিও নিউ ইয়র্ক পোস্টের দাবি, গিল মোটেও ডেট করছেন না লিওনার্দোকে।

ভারতীয় বংশোদ্ভুত মডেল নীলম গিল। তবে জন্মসূত্রে ২৮ বছর বয়সী নীলম ব্রিটিশ। ১৪ বছর বয়স থেকেই প্রফেশনাল মডেলিং করেন তিনি। পাঞ্জাব থেকে লন্ডনে পাড়ি দিয়েছিলেন নীলমের ঠাকুরদা। তবে নীলমের জন্ম লন্ডনেই। এই বছর কান ফিল্ম ফেস্টিভালের রেড কার্পেটেও দেখা যায় তাঁকে। এই বছর কানে উপস্থিত ছিলেন লিওনার্দোও। তাঁর ছবি কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন ছবির প্রদর্শনীতে হাজির ছিলেন তিনি। সেই সময় একই হোটেলে ছিলেন তাঁরা।

২০২২ সালেই বিচ্ছেদের ঘোষণ করেছিলেন অস্কারজয়ী অভিনেতা। চার বছর আগে মডেল ক্যামিলা মোরনের প্রেমে পড়েছিলেন লিওনার্দো। গত বছর অগস্টেই তাঁদের বিচ্ছেদের খবর সামনে আসে। দুজনের সম্মতিতেই এই বিচ্ছেদ হয় বলে সূত্রের খবর। তাঁদের একে অপরের প্রতি কোনও রাগ বা বিদ্বেষ নেই। চলতি বছরের মে মাসে ফের শোনা যায় প্রেমে পড়েছেন লিওনার্দো। কিছুদিন আগেই সুপার মডেল গিগি হাদিদের সঙ্গে ডিনার করতে দেখা গিয়েছিল তাঁকে। তখন অনেকেই অনুমান করেছিলেন যে তাঁরা একে অপরকে ডেট করছেন তবে এবার সামনে এল অন্য আরেক নাম। জোর গুঞ্জন ভারতীয় কন্যের প্রেমে পড়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

কনসার্টে গুলিবিদ্ধ জনপ্রিয় সংগীতশিল্পী নিশা

দুর্ঘটনার কবলে ‘পুষ্পা ২’ টিম!

সৌরভের বায়োপিকে আয়ুষ্মান, বাজেট ২৫০ কোটি রুপি

সর্বশেষ পাওয়া সংবাদ