মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
advertisement
বিনোদন

কনসার্টে গুলিবিদ্ধ জনপ্রিয় সংগীতশিল্পী নিশা

বিনোদন ডেস্ক : লোকসংগীতের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নিশা উপাধ্যায়। ভারতীয় লোকসংগীতের সঙ্গে তাঁর যোগ ও সুর মুগ্ধ করে শ্রোতাদের। সম্প্রতি বিহারের সরন জেলায় উপনয়ন উপলক্ষ্যে আয়োজিত এক ঘরোয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইছিলেন ভোজপুরি গায়িকা নিশা। এমন সময়েই তাঁর অনুষ্ঠানে চলল গুলি, গুলিবিদ্ধ হন সংগীতশিল্পী, মাটিতে লুটিয়ে পড়েন গায়িকা, তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় পটনার এক বেসরকারি হাসপাতালে।

সংগীত পরিবারেই জন্ম নিশার। ছোটবেলা থেকেই লোকসংগীতের তালিম নিয়েছেন নিশা। সরন জেলার গৌর বসন্ত গ্রামেই তাঁর জন্ম, তবে বর্তমানে তিনি পটনার বাসিন্দা।

হাসপাতাল সূত্রের খবর, নিশার বাঁ পায়ে গুলি লাগে। হাসপাতালে নিয়ে আসার সঙ্গে সঙ্গেই অস্ত্রোপচারের মাধ্যমে গুলি বের করা হয় তাঁর শরীর থেকে। বর্তমানে তিনি স্থিতিশীল। তবে মানসিকভাবে ট্রমার মধ্যে রয়েছেন গায়িকা।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নিশার গান সবাই চুটিয়ে উপভোগ করছিলেন। দর্শকরা নাচানাচিও করছিল কিন্তু সেলিব্রেশনে মাঝেই একদল অতিথি ওপেন ফায়ার শুরু করে। আকাশের দিকে বন্দুক উঁচিয়ে গুলি চালাতে শুরু করে কিছু লোক। এরজেরেই বিপত্তি ঘটে অনুষ্ঠানে। সেই সময় একটি গুলি এসে লাগে নিশার পায়ে। তৎক্ষণাৎ মঞ্চে লুটিয়ে পড়েন গায়িকা, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান। হাসপাতাল সূত্রে জানা যায়, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য জ্ঞান হারিয়েছিলেন নিশা।

হাসপাতালের বেডে শুয়ে থাকা নিশার একটি ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই খবর। নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে। বিহারে ওপেন ফায়ারের ঘটনা, এই প্রথম নয়। এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটেছে। প্রাণও হারিয়েছেন অনেকে। সেলিব্রেশনের মাঝে ওপেন ফায়ার করলে ব্যবহারকারীর বন্দুকের লাইলেন্স বাতিল করা হবে, তা আগেই জানিয়েছে বিহার সরকার। কিন্তু বৃহস্পতিবারের এই ঘটনা প্রমাণ করল যে আইন বানালেও বিহারে পরিস্থিতির কোনওরকম বদল আসেনি। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

সৌরভের বায়োপিকে আয়ুষ্মান, বাজেট ২৫০ কোটি রুপি

দুর্ঘটনার কবলে ‘পুষ্পা ২’ টিম!

ফের শাকিবের সঙ্গে জুটি বাঁধছেন দর্শনা!

সর্বশেষ পাওয়া সংবাদ