শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

প্রকাশ্যে শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক

বিনোদন ডেস্ক : প্রকাশ পেয়েছে ‘প্রিয়তমা’ সিনেমায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের ফার্স্ট লুক। বুধবার (১০ মে) নিজের ফেসবুক পেজে পোস্টারটি শেয়ার করেছেন শাকিব নিজেই। ছবিটি নির্মাণ করছেন হিমেল আশরাফ।

পোস্টারে দেখা যাচ্ছে- লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, বিষণ্ণ চেহারায় ঠোঁটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব।

পোস্টারের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যাত্রা শুরু’। সেই সঙ্গে হ্যাসট্যগ দিয়ে লিখেছেন, ‘প্রিয়তমা’ ‘ঈদুল আজহা’।

গত ৮ মে থেকে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব খান। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন ভারতের ইধিকা পাল। যিনি টেলিভিশন ধারাবাহিকের পরিচিত মুখ। ১১ মে ঢাকায় প্রিয়তমার শুটিংয়ে যোগ দেবেন তিনি। আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে সিনেমায় শাকিবের ফার্স্ট লুক প্রকাশ পেতেই প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। সবাই বলছেন, এই লুকে শাকিবকে দুর্দান্ত লাগছে। লুক দেখেই দর্শক আশা করছেন, শাকিব আবারও দারুণ কিছু উপহার দিতে যাচ্ছেন।

নির্মাতা হিমেল আশরাফ জানিয়েছেন, ‘প্রিয়তমা’ সিনেমায় একেবারে নতুন লুকে দেখা যাবে শাকিব খানকে। অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে।

‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

আরও পড়ুন:

ক্যারিয়ারের শুরুটা সুখকর ছিল না মনোজ বাজপেয়ীর

বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না: শাকিব

শাকিবের বিরুদ্ধে সমন জারি

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত