মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার প্রদর্শনী বন্ধ

সুদীপ্ত সেন পরিচালিত আলোচিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। নানা প্রতিকূলতার পর গত ৫ মে ভারতের ২ হাজার পর্দায় মুক্তি পেয়েছে বিতর্কিত এই সিনেমা। মুক্তির পর বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে। তবে মুক্তির আগে নানান বিতর্কের মুখে পড়েছিল সিনেমাটি। এমনকি ধর্মীয় উসকানির অভিযোগে নিষিদ্ধের দাবিও তুলেছিলেন অনেকে। কিন্তু সবকিছু পেরিয়ে অবশেষে বক্স-অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলছিল ‘দ্য কেরালা স্টোরি।’

তবে অবশেষে নিষিদ্ধ হয়ে গেল সিনেমাটি। ইতোমধ্যেই তামিল নাড়ুর সব প্রেক্ষাগৃহ থেকে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ‘রোববার (৭ মে) তামিল নাড়ুর প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’।

আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে— এমন অজুহাতে তামিল নাড়ুতে সিনেমাটির প্রদর্শনী বন্ধ করেছে এ রাজ্যের থিয়েটার ওনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি তাদের দাবি, সিনেমাটি দেখতে দর্শক হলমুখী হচ্ছেন না।

সংগঠনটির সভাপতি এম সুব্রহ্মমণ্যম পিটিআইকে বলেন, ‘শুধু জাতীয় মাল্টিপ্লেক্স মূলত পিভিআরে সিনেমাটির কয়েকটি শো চলছিল। আইনশৃঙ্খলার কথা মাথায় রেখে সেইগুলোতে না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা ছাড়া শুক্র-শনিবার সেসব শো দেখতে তেমন দর্শকও হাজির হননি।’

সিনেমাটি মুক্তির আগে ভারতীয় গোয়েন্দা বাহিনী জানায়, তামিলনাড়ুতে সিনেমাটি মুক্তি পেলে, সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এজন্য এ রাজ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়। তবে সংঘর্ষের মতো কোনো ঘটনার খবর এখনো পাওয়া যায়নি।

এদিকে একাধিক ভারতীয় গণমাধ্যম হতে জানা গেছে, জোরপূর্বক কেরালার হিন্দি ও খ্রিস্টান মেয়েদের ইসলামে ধর্মান্তকরণের পাশাপাশি আইসিসে যোগদান করানোর প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে এই সিনেমাটি।

প্রসঙ্গত, ২০১৬ সালে উত্তর কেরালার ২১ জন মেয়ের গায়েব হয়ে গিয়েছিল। মূলত সেই বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে ‘দ্য কেরালা স্টোরি’র গল্পটি সাজিয়েছেন নির্মাতা সুদীপ্ত সেন। হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।

সর্বশেষ পাওয়া সংবাদ