সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
বিনোদন

‘ব্ল্যাক ওয়ার’ মুক্তি পাবে ১৩ জানুয়ারি

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনীত বহুল প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা মুক্তি পাবে ১৩ জানুয়ারি।

রোববার (১ জানুয়ারি) রাতে রাজধানীর বানানী ক্লাবে সিনেমাটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াত, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও সিনেমা সংশ্লিষ্টরা।

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

অনুষ্ঠানে আরিফিন শুভ বলেন, ‘চলচ্চিত্রপাড়া এখন বেশ মুখর। অনেক ভালো সিনেমা নির্মিত হচ্ছে। মানুষের মধ্যে সিনেমা দেখার ঝোঁক বেড়েছে।’

image-20

সিনেমাটির কাহিনিকার, পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘একাধারে দুই পর্ব নিয়ে কাজ করাটা চ্যালেঞ্জিং ছিল। তবে সংশ্লিষ্টদের আন্তরিকতায় দ্রুততার সঙ্গে আমরা সব ধাপ পার করতে পেরেছি। তাই স্বল্প সময়ের ব্যবধানে সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। না হলে আরো পিছিয়ে যেত। তাই প্রিয় দর্শকবৃন্দের কাছে অনুরাধ অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত এই কালবিলম্বের বিষয়টি তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন এবং আমাদের পাশে থাকেন। একই সঙ্গে ট্রেলারটি উপভোগ করেন।’

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব।

আরও পড়ুন:

শাকিব-বুবলীর ‘লিডার: আমিই বাংলাদেশ’ সেন্সর ছাড়পত্র পেয়েছে

ববির ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার আইটেম গান প্রকাশ (ভিডিও)

সর্বশেষ পাওয়া সংবাদ