মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

জয়ার ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি যাচ্ছে ২ জুন

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খুব অল্প সময়ে অভিনয় দক্ষতায় টলিউডেও শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। উপহার দিয়েছেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। এবার মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালে শুরু হয়েছিল ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। নির্মাণ শেষে দীর্ঘ চার বছর পর আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে এটি।

মূলত এক পুরুষের জীবনে দুই নারীর অবস্থানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘অর্ধাঙ্গিনী’। একজন তার প্রাক্তন ও একজন বর্তমান। এই দুইজন নারীই সত্যিই সেই পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পেরেছিলেন কী না? সেটাই দেখা যাবে সিনেমায়।

এর আগে সিনেমার প্রথম যে পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেখানে একটি আপেলকে দুই সমান ভাগে কাটা অবস্থায় দেখা যায়। এ প্রসঙ্গে কৌশিক সেন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘একটা আপেল সমান ভাগ করে কাটা, কোনো এক দিকে বেশি, কোনো এক দিকে কম নয়। এটার থেকে ভালো প্রতীক তো আর কিছু হতে পারে না।’

সিনেমায় জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এ ছাড়া এতে আরও রয়েছেন, অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য।

আরও পড়ুন:

ঘোড়ায় চড়তে গিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগীর মৃত্যু

শাকিব খানের নতুন নায়িকা ইধিকা পাল

ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে সুশান্তের ছবি

সর্বশেষ পাওয়া সংবাদ