মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত
advertisement
বিনোদন

ঘোড়ায় চড়তে গিয়ে মিস ইউনিভার্স প্রতিযোগীর মৃত্যু

বিনোদন ডেস্ক : মাত্র ২৩ বছর বয়সেই চলে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগী ও মডেল সিয়েনা ওয়ার। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ২০২২ সালের মিস ইউনিভার্সের ফাইনালিস্ট ও অস্ট্রেলিয়ার ফ্যাশন মডেল সিয়েনা ওয়েয়ার মাত্র ২৩ বছর বয়সে এক মর্মান্তিক ঘোড়সওয়ার দুর্ঘটনায় মারা যান। গত মাসে অস্ট্রেলিয়ায় ঘোড়ায় চড়তে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন এই মডেল। কিন্তু শখই কাল হল এই মডেলের। ’’

২০২২ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মডেল সিয়েনা। শেষ পর্ব পর্যন্ত পৌঁছান। শেষ ২২ জন ফাইনালিস্টের মধ্যেও জায়গা করে নিয়েছিলেন তিনি। যদিও তার আগে থেকেই মডেল হিসেবে রীতিমতো জনপ্রিয় ছিলেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, ২ এপ্রিল অস্ট্রেলিয়ার উইন্ডসর পোলো গ্রাউন্ডে রাইড করছিলেন মিস ওয়েয়ার। এ সময় ঘোড়া থেকে পড়ে যায়। চাপা পড়েন সিয়েনা। চোট পান। তাকে হাসপাতালে ভর্তির পর একপর্যায়ে কোমায় চলে যান।

জানা যায় যে, বৃহস্পতিবার ৪ মে থেকে সেই আঘাতের কারণে কয়েক সপ্তাহ ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তার মৃত্যুতে পরিবার জানায়, যে তারা তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তার মডেলিং সংস্থা স্কুপ ম্যানেজমেন্টও বৃহস্পতিবার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং তার বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছে।

উল্লেখ্য, ২০২২ সালে অস্ট্রেলিয়ান মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ২৭ জন ফাইনালিস্টের মধ্যে একজন ছিলেন সিয়েনা উইয়ার। তিনি সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও মনোবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেছিলেন।

এর আগে তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, তিনি তার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার জন্য আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছেন।সিয়েনা বলেন, ‘আমার বোন, ভাগ্নি ও ভাগ্নেদের সঙ্গে আরও বেশি সময় ব্যয় করব এবং পেশাদার ও সোশ্যাল নেটওয়ার্ক উভয়কেই প্রসারিত করব।’

সর্বশেষ পাওয়া সংবাদ