মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর কৃষি ও পল্লী ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি নরসিংদীতে ইটবোঝাই লরির ধাক্কায় শ্রমিক নিহত
advertisement
বিনোদন

ফের বড়পর্দায় মুক্তি পাচ্ছে সুশান্তের ছবি

বিনোদন ডেস্ক : তিনি নেই প্রায় বছর দুই হয়ে গিয়েছে। মৃত্যুর পর মুক্তিও পায় শেষ ছবি ‘দিল বেচারা’। আবারও বড়পর্দায় আসছেন সুশান্ত সিং রাজপুত। তবে নতুন কোনও ছবি নয়, ফের একবার রিলিজ হচ্ছে সুশান্তের ক্যারিয়ারের সবথেকে হিট ছবি এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি (‘M.S. Dhoni: The Untold Story)। একসঙ্গে তিনটি ভাষায় প্রযোজকরা রি-রিলিজ করতে চলেছে ধোনির বায়োপিক। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত তা নিয়ে মুখে কুলুপ নির্মাতাদের। তবে বলিউড বলছে, জুলাই মাসে সুশান্তর জন্মদিন। তাঁকে শ্রদ্ধা জানাতেই এই বিশেষ আয়োজন।

২০১৬ সালে প্রথমবার দেশের প্রাক্তন অধিনায়কের বায়োপিক মুক্তি পেয়েছিল হিন্দিতে। আর এবার ছবিটি হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগুতেও রিলিজ হবে ছবিটি। মে মাসের ১২ তারিখ গোটা দেশে ফের মুক্তি পাবে এই ছবি। তাই আবারও বড়পর্দায় ফিরছে সুশান্ত ‘ম্যাজিক’। সুশান্ত সিংহ রাজপুতের কেরিয়ারের অন্যতম হিট ছবি ‘এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি’। ধোনির জীবনের জানা-অজানা অনেক গল্প দর্শকদের সামনে তুলে ধরেছিল এই ছবি। নীরজ পাণ্ডে পরিচালিত এই ছবিতে সুশান্ত ছাড়াও ছিলেন কিয়ারা আডবাণী, দিশা পাটানি।

তাঁর মৃত্যু আজও রহস্যে মোড়া। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতার মৃতদেহ। সুশান্তের মৃত্যু তদন্তের চার্জশিট আজও পর্যন্ত জমা দেয়নি সিবিআই। চেহারায় একবিন্দু মিল না থাকা সত্ত্বেও মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে মুগ্ধ করেছিলেন সুশান্ত। ধোনি অবতারে তাক লাগিয়ে ছিলেন সুশান্ত। বক্স অফিসে দারুণ সফল হয়েছিল এই ছবি। সেই চমকই আবার ফিরতে চলেছে বড়পর্দায়। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

গায়ক কানওয়ার মারা গেছেন

নোবেলকে তালাক দিলেন স্ত্রী সালসাবিল

বিয়ে করলেন সালমান মুক্তাদির

সর্বশেষ পাওয়া সংবাদ