মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

গায়ক কানওয়ার মারা গেছেন

বিনোদন ডেস্ক : পাঞ্জাবের জনপ্রিয় কণ্ঠশিল্পী কানওয়ার চাহাল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর। গায়কের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

কানওয়ারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ অনুরাগীরা। মিউজিক ইন্ডাস্ট্রির তারকারাও শোক প্রকাশ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল ৪ মে মারা যান কানওয়ার। মনসার ভিখিতে তার শেষকৃত্য হবে। তাকে চিরবিদায় জানানোর জন্য তার পরিবার-পরিজন, সতীর্থ ও বন্ধুবান্ধব উপস্থিত থাকবেন।

পঞ্জাবি মিউজিক ইন্ডাস্ট্রির এই তারকা নিজের কণ্ঠের মাধ্যমে হাজার হাজার মানুষের মন জয় করেছিলেন। তার চোখে অনেক স্বপ্ন ছিল। অল্প সময়েই উত্থান হয়েছিল তার। কানওয়ার চাহালের প্রথম গান ছিল গল সুন যা। এটি তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। বলিউডের উদীয়মান তারকা শেহনাজ গিলের সঙ্গেও কাজ করেছেন এই সংগীতশিল্পী। দি জাটটি গানে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। এছাড়া দূর, ইক ওয়ার, ব্র্যান্ডের মতো গান গেয়েছেন কানওয়ার।

১৯৯৩ সালের ২২ জুন পাঞ্জাবের মনসার ভিখিতে জন্মগ্রহণ করেন কানওয়ার। লুধিয়ানার গুরু অঙ্গদ দেব ভেটারনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন তিনি। সেখান থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন গায়ক।

সর্বশেষ পাওয়া সংবাদ