মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ব্যর্থতার জেরে জায়গা হারাচ্ছেন কার্তিক

বিনোদন ডেস্ক : বলিউডের উঠতি তারকাদের মধ্যে প্রথম সারিতে তাঁর নাম। গত বছর ‘ভুল ভুলাইয়া ২’ ছবির সাফল্যের জেরে তালিকার একেবারে প্রথম দিকে উঠে এসেছিলেন কার্তিক আরিয়ান। বলিউডে যে সময়ে তারকা তকমা প্রায় বিলীন হওয়ার দিকে, সেই সময় নিজেকে তারকা হিসাবে প্রতিষ্ঠা করেছেন অভিনেতা কার্তিক আরিয়ান। তবে, মুখে ‘তারকা’ বললেই তো আর হয় না। সেই তকমা ধরে রাখতে হয়। গত বছরের সাফল্যের পর চলতি বছরের শুরুটা একেবারেই ভাল যায়নি কার্তিক আরিয়ানের। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে তাঁর এবং কৃতি শ্যাননের ছবি ‘শেহজ়াদা’। পরিচালক লভ রঞ্জনের ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ ছবিতে বিশেষ চরিত্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে কার্তিককে। তবে ব্যর্থতা সত্ত্বেও তাঁর সঙ্গে কাজ করতে মুখিয়ে বলিউডের নামজাদা পরিচালকেরা। নিজের পরের ছবিতে কার্তিক আরিয়ানের সঙ্গেই কাজ করতে চলেছেন ‘৮৩’ খ্যাত পরিচালক কবীর খান। তাঁর বিপরীতে থাকবেন কোন নায়িকা? তা নিয়েই জোর জল্পনা ইন্ডাস্ট্রির অন্দরে।

আগে শোনা যাচ্ছিল, কার্তিক আরিয়ানের বিপরীতে কবীর খান পরিচালিত এই ছবিতে নায়িকা হিসাবে দেখা যেতে পারে কিয়ারা আডবাণী বা কৃতি শ্যাননকে। এর আগে ‘লুকা ছুপি’ ও ‘শেহজ়াদা’ ছবিতে কৃতির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন কার্তিক আরিয়ান। অভিনেতা জুটির প্রশংসাও করেছেন দর্শক। অন্যদিকে কিয়ারা আডবাণীর সঙ্গে ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতে দেখা গিয়েছে কার্তিককে। আসন্ন ‘সত্যপ্রেম কি কথা’ ছবিতেও জুটি বেঁধেছেন কার্তিক ও কিয়ারা। ভাবা হয়েছিল, কিয়ারা ও কৃতির মধ্যেই থেকেই কোনও এক জনের সঙ্গে কবীর খানের ছবিতে জুটি বাঁধবেন কার্তিক। তবে এখন খবর, কার্তিকের সঙ্গে একেবারে নতুন কোনও নায়িকাকে পেতে চাইছেন পরিচালক। অ্যাকশন ঘরানার এই ছবির জন্য ক্যাটরিনা কাইফকে ভাবছেন কবীর খান।

ক্যাটরিনার সঙ্গে এর আগেও ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ির ছবিতে কাজ করেছেন তিনি। পাশাপাশি, অ্যাকশন দৃশ্যেও সিদ্ধাহস্ত ক্যাট। সব মিলিয়ে তাঁকেই চূ়ড়ান্ত করেছেন পরিচালক কবীর খান বলে খবর। ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পরে এখনও পর্যন্ত একটি মাত্র ছবিতেই দেখা গিয়েছে ক্যাটরিনা কাইফকে। তবে, চলতি বছরেরই মুক্তি পেতে চলেছে ‘টাইগার ৩’। সেখানে নিজের চরিত্র জ়োয়া হিসাবে ফিরবেন ক্যাট। তার পরেই ফের কার্তিক আরিয়ানের সঙ্গে এই ছবির জন্য পরিচালক কবীর খানের সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা অভিনেত্রীর। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘পাঠান’

‘লাল সিং চড্ডা’ খারাপ সিনেমা, তাই কেউ দেখেনি!

মেয়েদের শরীর অত্যন্ত মূল্যবান, তা ঢেকে রাখাই উচিত: সালমান

সর্বশেষ পাওয়া সংবাদ