মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

সেই নির্মাতার নামে মামলা করলেন রিয়াজ

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন নির্মাতা হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন রিয়াজ।

রোববার (১৬ এপ্রিল) ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ ও ২৯ ধারায় সাইবার ট্রাইবুনালে ঢাকায় একটি মামলা করেন এই চিত্রনায়ক। যার পিটিশন মামলা নং ১৬৭/২০২৩।

জানা গেছে, শনিবার (১ এপ্রিল) ‘প্রতারণা ও বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে এফডিসিতে একটি সংবাদ সম্মেলন করেছিলেন হারুনুর রশীদ কাজল (জ্যাম্বস্ কাজল)। মূলত দুটি বিজ্ঞাপনকে কেন্দ্র করেই এই অভিযোগ তোলেন ওই নির্মাতা।

তবে জ্যাম্বস্ কাজল যখন সংবাদ সম্মেলন করছিলেন, রিয়াজ তখন উত্তরায় সেই বিজ্ঞাপনের শুটিংয়ে ছিলেন। এ ঘটনা জানতে পেরে অভিনেতা তখনই সব মিথ্যা বলে দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ আইনিভাবে মোকাবিলা করবেন বলেও জানান রিয়াজ।

মামলার প্রসঙ্গে অভিনেতা বলেন, আমার বিরুদ্ধে যিনি এমন নোংরা অভিযোগ করেছেন, এতে আমার সম্মানহানি হয়েছে বলে আমি মনে করছি। এফডিসির মত জায়গায় দাঁড়িয়ে একজন নির্মাতা আমার নামে প্রতারণার যে অভিযোগ করেছেন, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমি শুরুতেই বলেছিলাম, এসবের বিরুদ্ধে মামলা করব। আর আমি আমার কথা রেখেছি।

রিয়াজ আরও বলেন, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আইনের শরণাপন্ন হওয়া আমার অধিকার। এজন্য এই অভিযোগের বিরুদ্ধে আমি সুষ্ঠু বিচারের দাবিতে মামলা করেছি। ইতোমধ্যে আদালত আমার মামলাটি আমলে নিয়ে পিবিআই’কে এর তদন্তের দায়িত্ব দিয়েছেন। বরাবরই আমি আইনের প্রতি আস্থাশীল। তাই আমি জানি, আদালতের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার পাব।

চিত্রনায়ক বলেন, বানোয়াট বিভিন্ন ধরনের তথ্য উপস্থাপন করে অনেকেই এগুলোকে ব্ল্যাকমেইলের টোপ হিসেবে ব্যবহার করে থাকে। তাই ভবিষ্যতে এসব ঘটনা আর না ঘটে, সে কারণেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আমি।

প্রসঙ্গত, ইতোমধ্যে মামলাটি আদালত গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাছে তদন্তের দায়িত্ব হস্তান্তর করেছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৩ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ