বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: - ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা রিমান্ড ও জামিন নামঞ্জুর: - শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান ২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
বিনোদন

অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক : অবশেষে সব জল্পনা-কল্পনা শেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানি নিয়ে আলোচনা-সমালোচনা হয়ে আসছিল। অবশেষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছেন তথ্য মন্ত্রণালয়।

তবে কিছু শর্তসাপেক্ষে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী ৫ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ-দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’।

সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে এটি আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, দেশের বাজারে ‘পাঠান’ মুক্তির বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। দেশের মানুষ শাহরুখের এই সিনেমাটি দেখতে চায়। যদিও ইতোমধ্যেই ‘পাঠান’ অনেক ওটিটি মাধ্যমেই এসেছে। তবে প্রেক্ষাগ্রহে দেখার বিষয়টি একদমই আলাদা।

নির্মাতা আরও বলেন, সব জল্পনা-কল্পনা শেষে বলিউডের এই ছবিটি আগামী ৫ মে দেশে মুক্তি পাচ্ছে। আমরা ইতিমধ্যে ১৬টি প্রেক্ষাগৃহে সার্ভার বসিয়েছি। ঈদের পর আশা করছি, আরও ৪০টি সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে।

প্রসঙ্গত, চলতি বছর ২৫ জানুয়ারি ভারতে মুক্তি শাহরুখ-দীপিকা অভিনীত ‘পাঠান’। এটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় আরও অভিনয় করেছেন জন আব্রাহাম। এ ছাড়া এতে ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমান খানকে।

আরও পড়ুন:

ভিকির পর বাদ পড়লেন রণবীরও

ঈদে হানিফ সংকেতের ‘বাড়িঘর আপন পর’

‘কেজিএফ ৩’-এ ফিরছেন যশ

এই সম্পর্কিত আরো

২৫ বছরের বেশি সময় ধরে কর্মরত কর্মকর্তাদের সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিলো ক্রীড়া পরিষদ: ৩ মাসের মধ্যে নির্বাচন, তামিমকে সভাপতি করে অ্যাডহক কমিটি ঘোষণা

রিমান্ড ও জামিন নামঞ্জুর: শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিএসই’র পরিচালনা পর্ষদে নতুন স্বতন্ত্র পরিচালক ব্রিগেডিয়ার আশিকুর রহমান

২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা