মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

দুই কথা মনে রাখতে বললেন পর্দার ওসি হারুন!

বিনোদন ডেস্ক : নির্মাতা আশফাক নিপনের পরিচালনায় সমকালীন সমাজ ও রাজনীতির সাহসী গল্প নিয়ে নির্মিত ওয়েব সিরিজ ‘মহানগর’ প্রশংসিত হয়েছিলেন ২০২১ সালে। সিরিজটিতে ওসি হারুন চরিত্রে দুর্দান্ত অভিনয় করে অন্যরকম দর্শকপ্রিয়তার দেখা পেয়েছিলেন মোশাররফ করিম।

পর্দার সেই ওসি হারুন আবারও ফিরছেন ‘মহানগর’ এর অন্তিম পর্ব নিয়ে। দর্শক যা আগামি ঈদুল ফিতরে ভারতীয় প্লাটফর্ম হইচইতে দেখতে পারবেন। এ তথ্য পুরনো। কিন্তু তার আগে দর্শকের উদ্দেশে নতুন বার্তা নিয়ে এলেন ওসি হারুন।

শনিবার (২৫ মার্চ) বিকেলে ‘মহানগর’ এর নতুন টিজার প্রকাশিত হয়েছে। যেখানে ভয়েস ওভারে সাহসী সংলাপে পাওয়া যায় ওসি হারুনকে! সিরিজটির অন্তিম পর্বে কোন কাহিনী থাকবে, সেটা এখনও প্রকাশ করেননি নির্মাতা। তবে এই টিজারে কিছুটা আভাস দিয়েছেন।

ওসি হারুনের কণ্ঠে শোনা যায় দারুণ কিছু সংলাপ। তিনি বলেন, ‘ঢাকা মহানগর। মহানগরের রাস্তায়, ফুটপাতে, ওলিতে গলিতে, কতো শত গল্প। শাসকের গল্প, শোষিতের গল্প। ক্ষমতায় উঠার গল্প, ক্ষমতার সাথে পেরে না উঠার গল্প। মহানগরে প্রতিদিন হাজার হাজার মানুষ পিসে যায় সিস্টেমের চাপে। এই সিস্টেমের কোনায় কোনায় ভূত। ভূতদের সাথে পাল্লা দিতে হলে মাঝে মাঝে নিজেকেও ভূত সাজতে হয়।’

টিজারের শেষে সেই চেনা ভঙ্গিতে ‘দুইটা কথা মনে রাখার’ পরামর্শ নিয়ে উপস্থিত হন ওসি হারুন। ওসি হারুন বলেন, ‘দুইটা কথা মনে রাখবেন। এক. নামটা হচ্ছে হারুন। দুই. হারুন এতো সহজে হারে না।’

২০২১ সালে ‘মহানগর’ মুক্তির পর ভীষণ সাড়া ফেলে দেয় আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজটি। এরপর থেকেই দ্বিতীয় সিজন এর জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ ও ভারতের দর্শক। প্রায় সময়ই সিরিজটির দ্বিতীয় সিজন কবে আসছে, এটা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় নিপুণ সহ সংশ্লিষ্টদের।

আদৌ ‘মহানগর’ এর দ্বিতীয় সিজন আসবে কিনা, সেটা নিয়েও তৈরী হয় সংশয়। অবশেষে সব শঙ্কা দূর করে গত জানুয়ারিতে অন্তিম পর্বের ঘোষণা দেয় হইচই। সিরিজে ওসি হারুনের চরিত্রে মোশাররফ করিম ছাড়া প্রথম পর্বের আর কেউ আছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:

সালমানের সঙ্গে আর অভিনয় করবেন না ক্যাটরিনা!

অভিনেত্রী প্রভাকে আইনজীবীর লিগ্যাল নোটিশ

সর্বশেষ পাওয়া সংবাদ