মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
টানা পঞ্চমবার আইসিএসবি করপোরেট গভর্ন্যান্স গোল্ড অ্যাওয়ার্ড পেল ইউনিলিভার শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন এসএসসিতে প্রতি বোর্ডের সেরা ১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু ইবনে সিনার ৪২তম এজিএম অনুষ্ঠিত ৯ দফা পতনের পর বাড়ল স্বর্ণের দাম শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে নীতিমালা প্রণয়নের নির্দেশ
advertisement
বিনোদন

মৃণাল সেনের বায়োপিকে চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক : মৃণাল সেনের বায়োপিক বানাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। মৃণাল সেনের বায়োপিক বানানোর কথা জানানোর পাশাপাশি এদিন সেই বায়োপিকে চঞ্চল চৌধুরীকে কাস্ট করার কথা জানিয়ে দিলেন সৃজিত।

ট্যুইটারে মৃণাল সেনের রাস্থায় বসে থাকার একটি ছবি দিয়ে ক্যাপশানে সৃজিত লেখেন, ‘যেদিন আপনি আপনার এই এল ডোরাডো চিরতরে ছেড়ে গিয়েছেন, কিছু আপডেট…’। ট্যুইটারে শেয়ার করা পোস্টার থেকেই স্পষ্ট মৃণাল সেনের বায়োপিকের নাম ‘পদাতিক’। আর এই বায়োপিকে মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরীকে কাস্ট করার কথা জানিয়ে দেন সৃজিত মুখোপাধ্যায়। রঞ্জিৎ নামে এক নেট নাগরিকের ট্যুইটের উত্তরে পরিচালক নিজেই জানিয়েছেন ছবিটি নতুন বছরে মুক্তি দেওয়ার কথাও জানিয়েছেন।

পরিচালকের পোস্ট থেকে জানা যাচ্ছে, এই ছবির প্রযোজনা করবে ফিরদৌসুল হাসানের ফ্রেন্ডস কমিউনিকেশন। যিনি ‘অপরাজিত’ ছবির প্রযোজনা করেছিলেন। ২০১৮-র ৩০ ডিসেম্বর এই দুনিয়া ছেড়ে বিদায় নেন কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। ২০২২-এর ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যু বার্ষিকীতেই মৃণাল সেনের বায়োপিকের কথা ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। খুব সম্ভবত নতুন বছরের গোড়ার দিকে ‘পদাতিক’-এর শ্যুটিং শুরু করবেন পরিচালক।

এদিকে মৃণাল সেনের তৈরি ‘খারিজ’ ছবির চরিত্রদের আরও ৪০ বছর এগিয়ে দিয়ে ‘পালান’ বলে একটি ছবি বানাচ্ছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। মৃণাল সেনের সঙ্গে তাঁর ব্যক্তিগত কিছু কথোপকথনের উপর ভিত্তি করে একটি ফিচার ফিল্ম বানাচ্ছেন অঞ্জন দত্ত। সুত্র-জিনিউজ।

আরও পড়ুন:

স্বরলিপি শিল্পীগোষ্ঠী সম্মাননা অ‍্যাওয়ার্ড পেলেন কণ্ঠশিল্পী রুক্সী আহমেদ

স্বামী রাজকে জীবন থেকে ছুটি দিলেন পরীমনি

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহিয়া মাহি

▐ সর্বশেষ পাওয়া সংবাদ