মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

সেই প্রযোজকের বিরুদ্ধে মামলা করলেন শাকিব খান

বিনোদন ডেস্ক : ধর্ষণসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ আনা কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে মামলা করেন তিনি।

এর আগে, শনিবার (১৮ মার্চ) রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছিলেন শাকিব খান। তবে থানায় শাকিবের মামলা নেওয়া হয়নি। থানা থেকে বলা হয়, আদালতে গিয়ে মামলা করতে।

পরদিন রোববার (১৯ মার্চ) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে যান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পাঁচঘণ্টা আলোচনার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শাকিব।

পরে সেখান থেকে বের হয়ে শাকিব খান গণমাধ্যমে বলেছিলেন, ‘একজন ভুয়া প্রযোজক কীভাবে আমার নামে এসব অভিযোগ করেন? তিনি তো এই সিনেমার প্রযোজক না। তাই আমি দ্রুত তার বিষয়ে খবর নিয়ে মামলা করতে যাই। আমি জানতে পারি তিনি দু-এক দিনের মধ্যে দেশ ছাড়বেন।’

অন্যদিকে গণমাধ্যমে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন রহমত উল্লাহ। তিন দিনের মধ্যে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ঢালিউড অভিনেতাকে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে লিগ্যাল নোটিশের ছবি পোস্ট করেছেন রহমত উল্লাহ। তার পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশে রহমত উল্লাহর আইনজীবী ড. মো. তবারক হোসেন ভূঁইয়া। মঙ্গলবার (২১ মার্চ) রাত ৮টার দিকে এই লিগ্যাল নোটিশ গ্রহণ করেছেন প্রাপক।

আরও পড়ুন:

ঈদে মুক্তি পাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিবের পাশে দাঁড়ালেন বুবলি

শাকিবের মামলা নেয়নি পুলিশ, আদালতে যাওয়ার পরামর্শ

সর্বশেষ পাওয়া সংবাদ