শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে উর্মিলা

বিনোদন ডেস্ক : হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।

বুধবার (২২ মার্চ) সকালে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালটির সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

অভিনয় শিল্পী সংঘের অভিনেতা আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঊর্মিলার পরিবারের পক্ষ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে উচ্চরক্তচাপ ও শুটিংয়ের চাপে অনিয়মিত জীবনযাপন করছিলেন ঊর্মিলা। আর এ কারণেই প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন। গত রাতেও হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার হার্টে বেশকিছু জটিলতা ধরা পড়েছে। এ মুহূর্তে তিনি বেশি কথা বলতে পারছেন না। সবার কাছে তার পরিবার দোয়া চেয়েছে যেন তিনি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারেন।

বর্তমানে অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ঊর্মিলা। ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি।

আরও পড়ুন:

১৮ বছর পর দক্ষিণী ছবিতে শিল্পা

ঈদে মুক্তি পাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিবের পাশে দাঁড়ালেন বুবলি

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত