শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

১৮ বছর পর দক্ষিণী ছবিতে শিল্পা

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের প্রথম লগ্ন বেশ কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন শিল্পা শেট্টি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ ছবিতে। ডি রাজেন্দ্র বাবু পরিচালিত এই ছবিতে অভিনেতা উপেন্দ্রর সঙ্গে জুটি বেঁধেছিলেন শিল্পা। ১৮ বছর পর আরও একবার দক্ষিণী ছবিতে পা রাখতে চলেছেন শিল্পা।

ধ্রুব সারজা অভিনীত ‘কে ডি: দ্য ডেভিল’ ছবিতে দেখা যাবে শিল্পাকে। বুধবার এই ছবিতে অভিনেত্রীর লুক প্রকাশ্যে আসে। ছবিতে শিল্পার চরিত্রের নাম সত্যবতী। লুক দেখে স্পষ্ট, পিরিয়ড ছবি তৈরি করতে চলেছেন নির্মাতারা। ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন তন্বী শিল্পা। তাঁর পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরনো আমলের পরিচিত সানগ্লাস।

নিজের লুকটি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ কুন্দ্রার ঘরনি। পাশাপাশি অনুরাগীদের গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানিয়ে শিল্পা লিখেছেন, ‘‘এই শুভ দিনে আমি আপনাদের সঙ্গে কেডির যুদ্ধক্ষেত্রের এক নতুন চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। ওর নাম সত্যবতী।’’ শিল্পা তাঁর বিবৃতিতে বলেছেন, ‘‘দুটো সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ লড়াই হয় এবং সব যুদ্ধেই একজন সত্যবতীর প্রযোজন আছে। নতুন এই চরিত্র নিয়ে আমি খুবই উৎসাহী।’’

সর্বভারতীয় দর্শকের কথা ভেবে তৈরি হচ্ছে ‘কেডি: দ্য ডেভিল’। ছবির বিষয় নিয়ে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। তবে সূত্রের দাবি, সত্তরের দশকে বেঙ্গালুরুর একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে তৈরি হচ্ছে এই ছবি। ছবিতে বলিউড থেকে শিল্পা ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত। সব পরিকল্পনামাফিক এগোলে, ছবিটি চলতি বছরেই মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতারা। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

ঈদে মুক্তি পাচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

টালিউডে ইতিহাস গড়তে চলেছেন জিৎ

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শাকিবের পাশে দাঁড়ালেন বুবলি

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত