শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিনোদন

সালমান খানকে গ্যাংস্টারের হুমকি

বিনোদন ডেস্ক : গতবছর জুনের পর এবার ফের হুমকি সালমান খানকে। শনিবার একটি ইমেল এসেছে সালমানের ম্যানেজারের কাছে। মুম্বাই পুলিশ সূত্রে খবর, সেই মেলটি পাঠিয়েছে কানাডা প্রবাসী ডন গোল্ডি ব্রার এর এক সহযোগী। মেলটিতে উল্লেখ করা হয়েছে তিহাড় জেল থেকে দেওয়া ডন লরেন্স বিষ্ণোইয়ের হুমকির কথা। সালমানের ম্যানেজারকে বলা হয়েছে সালমান খানের সঙ্গে মুখোমুখি কথা বলতে চায় গোল্ডি। ওই মেলের কথা জানাতেই লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার ও মোহিত গর্গ নামে অন্য এক মাফিয়া ডনের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ।

কেন ওই মেলে সালমানকে ডন লরেন্স বিষ্ণোইয়ের ইন্টারবিউয়ের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে? ওয়াকাবিহাল মহলের ধারনা, তিহাড় জেল থেকে দেওয়া এক হুমকিতে বিষ্ণোই বলেছিল এবার তার লক্ষ্য সালমান। শনিবার বিকেলে সালমানের ম্য়ানেজারের কাছে আসা ওই হুমকি মেলটি করা হয়েছে মোহিত গর্গ নামে একজনরে মেল থেকে। সেখানে লেখা হয়েছে, ‘গোল্ডি ভাইকো বাত করনি হ্যায় তেরে বস সালমান সে। লরেন্সকা ইন্টাভিউ দেখ হি লিয়া হোগা। আভি ম্যাটার ক্লোজ করনা হ্যায়। সময় আছে। খবর দিয়ে দিলাম। পরের বার ঝটকা লাগবে।’

ওই ইমেলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে কথা না শুললে পরিণাম ভালো হবে না। ওই মেল পাওয়ার পরই বান্দ্রা পুলিশে অভিযোগ করেন সালমানের ম্যানেজার। এনিয়ে বান্দ্রা পুলিসের তরফে এক সর্বভারতীয় দৈনিককে বলা হয়েছে, ওই খবর পাওয়ার পরই সালমানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগেই সালমান বিষ্ণোই গ্য়াংয়ের নিশানায় ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত বছর জুন মাসে প্রাতঃভ্রমণে বেরিয়ে একটি হুমকি চিঠি পান সালমানের বাবা সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে এই চিঠি রাখা ছিল বলে সূত্রের খবর। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে সালমান খান এবং তাঁর বাবা সেলিম খানের। এরপরই বান্দ্রা থানার দ্বারস্থ হয় খান পরিবার। সালমান খানের বাড়ি এবং তাঁর আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা। যদিও কাউকে চিহ্নিত করতে পারেনি পুলিশ। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

কোহলির বায়োপিকে রাম চরণ!

শাকিবের মামলা নেয়নি পুলিশ, আদালতে যাওয়ার পরামর্শ

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত