মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শার্শার উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান মহানবী (সা.) এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি বাণিজ্যমন্ত্রী-ভারতীয় হাই কমিশনার বৈঠক - সুতা আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সীমান্ত হাট চালুর উদ্যোগ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
advertisement
বিনোদন

চেকআপের জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ডিপজল

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রযোজনা করছেন। আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাচ্ছেন এই অভিনেতা। নিয়মিত শরীর চেকআপের অংশ হিসেবেই সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানান তার মেয়ে ওলিজা মনোয়ার।

ওলিজা মনোয়ার বলেন, ‘নিয়মিত শরীর চেকআপ করাতে সিঙ্গাপুর যান বাবা। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে সিঙ্গাপুর যাবেন তিনি। এরপর ডাক্তারের পরামর্শ নিয়ে ঢাকায় ফিরবেন। ডাক্তারের পরামর্শের ওপর নির্ভর করছে কবে নাগাত ঢাকায় ফিরবেন।’

ঢাকায় ফিরে ডিপজল নতুন সিনেমায় হাত দেবেন বলে জানা গেছে। এ ছাড়া, ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ডিপজলকন্যা ওলিজা মনোয়ার মেঘলার পরিচালনায় ‘জিম্মি’ সিনেমাটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পায়।

অ্যাকশন, সাসপেন্স ও থ্রিলার ধাঁচের এই সিনেমাটির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এর চিত্রগ্রহণ করেছেন সবুজ। ডিপজলের পাশাপাশি এতে অভিনয় করছেন শহিদুজ্জামান সেলিম, বড়দা মিঠু, শিরিন শিলা, তারেক, মানতাসা মিম, মাসুম বাশার, মিলি বাশার, দিপু রায়হানসহ আরও অনেকে।

সর্বশেষ পাওয়া সংবাদ