সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘পাঠান’

বিনোদন ডেস্ক : বছরের শুরুতেই বড়পর্দায় ঝড় তোলেন শাহরুখ খান। গত ২৫ জানুয়ারি হিন্দি, তামিল এবং তেলেগু -এই তিনটি ভারতীয় ভাষায় সিনেমা হলে মুক্তি পায় শাহরুখ-দীপিকার পাঠান। ছবির বক্স অফিস রিপোর্ট জানান দিচ্ছে যে সিনেমাটির গল্প থেকে শুরু করে অ্যাকশন দর্শকদের খুবই পছন্দও হয়েছে।

ছবিতে নাম ভূমিকায় ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান, এছাড়াও তাঁকে যোগ্য সঙ্গত দিতে ছিলেন জন আব্রাহাম ও দীপিকা পাডুকোন। যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘পাঠান’ বলিউডের ইতিহাসে সবচেয়ে সফল সিনেমাগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে। হিন্দি ভাষায় তৈরি পূর্ববর্তী অনেক ছবির রেকর্ড ভেঙে দেয় ‘পাঠান’। ২৫০ কোটির বাজেটে তৈরি ছবিটি মুক্তির প্রথম ৪ দিনে, ভারতে ৩৫০ কোটিরও বেশি আয় করে। প্রিয় তারকার দুর্দান্ত প্রত্যাবর্তন উদযাপন করেন শাহরুখের ফ্যানেরা। থিয়েটারে ফ্যানেদের নাচের ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে উপচে পড়ে। শেষ ছবি জিরোর ব্যর্থতার পর শাহরুখকে এক নতুন অবতারে দেখা যায় ‘পাঠান’-এ। ছবিটির ব্যাপক সাফল্যের পিছনে অনেকগুলি কারণ রয়েছে। তবে, ৪ বছর পর কিং খানের আবার মুখ্য ভূমিকায় বড় পর্দায় ফিরে আসাটা হল এই সাফল্যের সবচেয়ে বড় কারণ।

ছবিতে পাঠান নামের র-এর একজন ফিল্ড এজেন্টের ভূমিকায় অভিনয় করেন শাহরুখ । শাহরুখের সঙ্গে নজর কাড়েন সলমানও। সলমান খানকে দেখা যায় টাইগারের ভূমিকায়। একটি ক্যামিওতেই জমে ওঠে দুই খানের যুগলবন্দি। জন আব্রাহাম ভিলেনের ভূমিকায় অভিনয় করেছেন। দীপিকার চরিত্রে ছিল বেশ কয়েকটি শেড। পাঠানের সঙ্গীত পরিচালনা করেছেন বিশাল-শেখর এবং মিউজিক-স্কোর করেছেন সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা।

থিয়েটারে ‘পাঠান’-এর সাফল্যের পর, সবাই ‘পাঠান’-এর ওটিটি রিলিজের তারিখের জন্য অপেক্ষা করছিলেন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ছবিটি ওটিটিতে মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল এবং তেলেগুতে ভাষায়। আগামী এপ্রিলের ২৫ তারিখে অ্যামাজন প্রাইমে দেখা যাবে ‘পাঠান’। পরিচালক সিদ্ধার্থ আনন্দ এক সাক্ষাৎকারে বলেন যে ‘পাঠান’ ছবিতে পাঠানের ধর্ম প্রসঙ্গে একটি সিন ছিল। সেন্সরের কারণে বড়পর্দায় রিলিজের সময় সেই দৃশ্য মুছে ফেলা হয়। তিনি জানান যে সেই দৃশ্যটি ওটিটিতে দেখা যাবে। সুতরাং, যদি এই অ্যাকশন-থ্রিলার ফিল্মটি আপনার না দেখা হয়ে থাকে, তাহলে ২৫ শে এপ্রিল অ্যামাজন প্রাইমে দেখে নিন ব্লকবাস্টার পাওয়ার-প্যাক্ট ফিল্ম ‘পাঠান’। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ