সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ডিরেক্টরস গিল্ডের সভাপতি অনন্ত হিরা ও সম্পাদক কামরুজ্জামান সাগর

জাকির হোসেন আজাদী: টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন অনন্ত হিরা ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

শুক্রবার (১০ মার্চ ২০২৩) ভোট শেষে রাত ৮টায় ২০২৩-২৫ মেয়াদের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু।

দ্বি-বার্ষিক এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। একটির নেতৃত্বে ছিলেন অনন্ত হীরা (সভাপতি) ও কামরুজ্জামান সাগর (সাধারণ সম্পাদক) এবং অপরটিতে এস এ হক অলিক (সভাপতি) ও ফরিদুল হাসান (সাধারণ সম্পাদক)।

সকাল ১০টা থেকে টানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবার ৪৮২ জন ভোটারের মধ্যে ৪২১ জন ভোট দেন।

image-50

ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ফল ঘোষণা করেন। সভাপতি পদে অনন্ত হিরা পেয়েছেন ২০৬টি এবং তার প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক পেয়েছেন ১৮৬টি ভোট।

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি কায়সার আহমেদ, মনোজ সেন গুপ্ত ও আশরাফুল আলম রন্টু; যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদা আক্তার লাজুক ও ফিরোজ খান; সাংগঠনিক সম্পাদক শামীম রেজা জুয়েল (বিনা প্রতিদ্বন্দ্বিতায়); অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল; প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির খান; প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক শুভ্র খান; তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সবুজ খান; আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক তারিক মুহাম্মদ হাসান ও দপ্তর সম্পাদক সাইদুর রহমান।

image-49

নির্বাচিত সাতজন কার্যনির্বাহী সদস্য হলেন- এস এম শহিদুল ইসলাম রুনু, গাজী আপেল মাহমুদ, দীন মোহাম্মদ মন্টু, নাসির উদ্দিন মাসুদ, ফিরোজ আহমেদ দুলাল, শাহীন মাহমুদ ও সৈয়দ আওলাদ।

টেলিভিশন নাট্য নির্মাতাদের নানাবিধ সমস্যা ও সংকট রয়েছে জানিয়ে নব নির্বাচিত সভাপতি অনন্ত হিরা সংগঠনের জন্য ‘সততার সঙ্গে’ কাজ করার প্রতিশ্রুতি দেন।

image-40

সর্বশেষ পাওয়া সংবাদ