সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

বলিউড অভিনেতা সতীশ কৌশিক নেই

বিনোদন ডেস্ক : বলিউডের ‘তেরে নাম’ খ্যাত পরিচালক ও জনপ্রিয় অভিনেতা সতীশ কৌশিক ভারতের গুরুগ্রামে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬। ময়নাতদন্ত করার পর তাঁর দেহ মুম্বাইতে নেওয়া হবে।

কঙ্গনা রানাউত, মধুর ভান্ডারকর, মনোজ বাজপেয়ী এবং সোনি রাজদান সহ বলিউডের সেলিব্রিটিরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সতীশ কৌশিকের ঘনিষ্ঠ সহযোগী অভিনেতা অনুপম খের টুইটারে দুঃখজনক সংবাদটি ঘোষণা করেন। তিনি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন যে, আজ বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে সতীশের মৃত্যু হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সতীশ যখন দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন তখন তিনি অস্বস্তি বোধ করেন।

সতীশ কৌশিক ১৩ এপ্রিল, ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেছিলেন। জানে ভি দো ইয়ারা, মিস্টার ইন্ডিয়া, দিওয়ানা মাস্তানা এবং উড়তা পাঞ্জাবের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি প্রসংশিত হয়েছিলেন। একজন পরিচালক হিসেবে, তার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হল সালমান খান-অভিনীত ‘তেরে নাম’। তিনি ছিলেন একজন অভিনেতা, পরিচালক, প্রযোজক, কৌতুক অভিনেতা এবং চিত্রনাট্যকার। সূত্র- হিন্দুস্তান টাইমস

সর্বশেষ পাওয়া সংবাদ